বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ০৯:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

আগুনে পুড়িয়ে কিশোরীকে হত্যার ঘটনায় মামলা

বাবুগঞ্জ থানা, বরিশাল। ছবি : সংগৃহীত
বাবুগঞ্জ থানা, বরিশাল। ছবি : সংগৃহীত

বরিশালের বাবুগঞ্জে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ১০ বছর বয়সী কিশোরী রাইসা আক্তারকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) নিহতের বাবা নজরুল ইসলাম বাদী হয়ে বাবুগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

মামলায় কিশোর গ্যাং সদস্য বখাটে সিফাত সিকদার ও তার বাবা জালাল সিকদারকে আসামি করা হয়েছে। ঘটনার পর থেকেই প্রধান আসামি সিফাত সিকদার পলাতক রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, রোববার (১৫ মার্চ) দুপুরে বাড়ির পাশে রাইসার পথরোধ করে সিফাত সিকদার। এ সময় সে রাইসাকে অনৈতিক প্রস্তাব দেয়। প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে তার শরীরে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয়। রাইসার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতেই তার মৃত্যু হয়। পরে জানাজা শেষে তার মরদেহ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নিহতের পরিবার জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

বাবুগঞ্জ থানার ওসি শেখ মো. এহতেশামুল ইসলাম বলেন, কিশোরীর বাবা মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনের একদিন পরই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

১০

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

১১

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

১২

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

১৩

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৪

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

১৫

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

১৬

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

১৭

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

১৮

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

১৯

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

২০
X