সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ০৯:৫৫ এএম
আপডেট : ১৮ মার্চ ২০২৬, ০৯:৫৬ এএম
অনলাইন সংস্করণ

২ হাজার অসহায় পরিবার পেল ঈদ উপহার

ঈদ উপহার বিতরণ করেন আশরাফ উদ্দিন। ছবি : কালবেলা
ঈদ উপহার বিতরণ করেন আশরাফ উদ্দিন। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নে প্রায় ২ হাজার অসহায় ও নিম্নআয়ের পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও আনিরা মোবাইল ফ্যাক্টরির স্বত্বাধিকারী আশরাফ উদ্দিনের পক্ষ থেকে এসব উপহার বিতরণ করা হয়।

বুধবার (১৭ মার্চ) সকালে মোগরাপাড়া ইউনিয়নের আশ্রব্দী এলাকায় এসব বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, সেমাই, চিনি, আলু, পিঁয়াজ, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী।

আশরাফ উদ্দিন বলেন, ঈদ মানে আনন্দ, আর সেই আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই প্রকৃত সুখ। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমি সবসময় চেষ্টা করি আমার সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থাকতে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, আমি কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, মানুষের সেবা করার মানসিকতা নিয়ে কাজ করে যাচ্ছি। মোগরাপাড়া ইউনিয়নের প্রতিটি মানুষের মুখে হাসি ফোটানোই আমার মূল লক্ষ্য।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আশরাফ উদ্দিন বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন, যা এলাকায় ইতিবাচক প্রভাব ফেলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১০

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১১

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১২

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৩

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৪

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৫

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৬

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৭

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১৮

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১৯

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

২০
X