বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ০৫:২৯ পিএম
অনলাইন সংস্করণ

ডোবায় ভাসছিল নিখোঁজ শিশুর মরদেহ

বাড়ির পাশের ডোবা, যেখানে পড়ে ছিল শিশুটির মরদেহ। ছবি : কালবেলা
বাড়ির পাশের ডোবা, যেখানে পড়ে ছিল শিশুটির মরদেহ। ছবি : কালবেলা

নেত্রকোনার বারহাট্টায় নিখোঁজের ৪ দিন পর এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৮ মার্চ) উপজেলার চিরাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের এক ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ওই শিশুর নাম শাহিন (৩)। সে বাহাদুরপুর উত্তর পাড়া গ্রামের তোলন মিয়ার ছেলে।

জানা যায়, গত ১৪ মার্চ শিশুটি নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। নিখোঁজের পরপরই এলাকায় নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। স্থানীয়দের মধ্যে কেউ কেউ ধারণা করছিলেন, ফেরিওয়ালা শিশুটিকে নিয়ে যেতে পারে। এরপর ১৮ মার্চ ভোরে পাশের বাড়ির একটি ডোবার (ময়লা-আবর্জনার গর্ত) পানিতে শিশুটির মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।

বারহাট্টা থানার ওসি নাজমুল হাসান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X