ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ১০:৩৫ এএম
অনলাইন সংস্করণ

মসজিদে ইফতার বিতরণ নিয়ে মারামারি, আহত ৫ 

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

ঝিনাইদহ সদর উপজেলায় মসজিদে ইফতারির প্যাকেট বিতরণ নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার (১৮ মার্চ) উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের নগরবাথান ১৯ মাইল জামে মসজিদে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৩ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, বুধবার নগরবাথান ১৯ মাইল জামে মসজিদে এলাকার যুবকরা ইফতার মাহফিলের আয়োজন করে। ইফতারি বিতারণের সময় ওই গ্রামের জামসেদ নামে এক ব্যক্তি দুটি প্যাকেট দাবি করেন। এ নিয়ে আয়োজকদের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। ঘটনার জের ধরে মাগরিবের নামাজ শেষে জামশেদ আরও কয়েকজনকে ডেকে নিয়ে মসজিদের সামনে জড়ো হন। একপর্যায়ে তারা ইট দিয়ে মারুফ নামের এক যুবকের মাথায় আঘাত করে। এ সময় আয়োজকদের সঙ্গে তাদের মারামারি বেঁধে যায়। এতে ইটের আঘাত ও কিল-ঘুষিতে অন্তত পাঁচজন আহত হন।

ঝিনাইদহ সদর থানার ওসি সামসুল আরেফিন বলেন, ইফতার নিয়ে মারামারির ঘটনায় ৫ জন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X