মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ০৮:০৭ পিএম
অনলাইন সংস্করণ

শুক্রবার ঈদ উদ্‌যাপন করবে যেসব গ্রাম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের সাতকানিয়ার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন করবেন। এ উপলক্ষে চট্টগ্রামসহ বিভিন্ন জেলার শতাধিক গ্রামে ঈদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

দরবার সূত্র জানায়, তাদের অনুসারীরা দীর্ঘদিন ধরে বিশ্বের যেকোনো স্থানে চাঁদ দেখার ভিত্তিতে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে আসছেন। প্রায় দুই শতাব্দী ধরে একই নিয়মে ঈদুল ফিতর, ঈদুল আজহা ও চন্দ্র মাস সংশ্লিষ্ট অন্যান্য বিধান অনুসরণ করা হচ্ছে।

মির্জাখীল দরবার শরিফের খানকাহ মাঠে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন বর্তমান সাজ্জাদানশীন হজরত ইমামুল আরেফীন ড. মাওলানা মুহাম্মদ মকছুদুর রহমান। তিনি পূর্বসূরি হজরত শাহ জাহাঙ্গীর শেখুল আরেফীন (কঃ), ফখরুল আরেফীন (কঃ), শামসুল আরেফীন (কঃ) ও তাজুল আরেফীন (কঃ)-এর ধারাবাহিকতা বজায় রেখে দায়িত্ব পালন করছেন।

চট্টগ্রামের সাতকানিয়া, চন্দনাইশ, বাঁশখালী, আনোয়ারা, লোহাগাড়া, সীতাকুণ্ডসহ বিভিন্ন উপজেলার পাশাপাশি ফেনী, কুমিল্লা, ঢাকা, সিলেট, বরিশালসহ দেশের নানা অঞ্চলের বহু গ্রামে একই দিনে ঈদ উদ্‌যাপন করা হবে। এছাড়া পার্বত্য জেলা বান্দরবান এবং কক্সবাজারের বিভিন্ন এলাকাতেও দরবারের অনুসারীরা ঈদ পালন করবেন।

মির্জাখীল দরবার শরীফের মোহাম্মদ মছউদুর রহমান বলেন, হানাফি মাজহাবের অনুসারী হিসেবে তারা নিকটবর্তী সময়ের ব্যবধান ও পূর্ববর্তী দেশসমূহে চন্দ্রদর্শনের বিষয়টি বিবেচনা করেন। এছাড়া বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দ্রাঘিমাংশ ও অক্ষাংশে চাঁদের অবস্থান এবং মক্কা-মদীনাসহ আরব বিশ্বে চাঁদ দেখার সংবাদ বিভিন্ন দেশি-বিদেশি সংবাদমাধ্যমের সাহায্যে নিশ্চিত হয়ে আগামীকাল ঈদুল ফিতর উদ্‌যাপনের সিদ্ধান্ত নিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১০

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১১

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১২

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৩

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৪

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৫

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৬

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৭

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৮

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৯

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

২০
X