সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২০ মার্চ ২০২৬, ১০:৫৪ এএম
অনলাইন সংস্করণ

গভীর রাতে এমপির উপস্থিতিতে মাদকবিরোধী অভিযান

ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী অভিযানে স্থানীয় এমপি জসিম উদ্দিন। ছবি : কালবেলা
ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী অভিযানে স্থানীয় এমপি জসিম উদ্দিন। ছবি : কালবেলা

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া এলাকায় গভীর রাতে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ এক মাদককারবারিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত ৩টার দিকে কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিনের উপস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে একটি বসতঘরে তল্লাশি চালিয়ে প্রায় দেড় কেজি গাঁজা ও ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। এ সময় ফয়েজ নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি দীর্ঘদিন ধরে মাদককারবার ও সেবনের সঙ্গে জড়িত রয়েছেন বলে অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, অভিযানে কুমিল্লা-৫ (ব্রাহ্মণপাড়া-বুড়িচং) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন উপস্থিত থেকে অভিযানের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) শামীমসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ঘটনাস্থল থেকেই মুঠোফোনে জসিম উদ্দিন আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে ব্রাহ্মণপাড়া থানার ওসিকে নির্দেশ দেন।

সংসদ সদস্য জসিম উদ্দিন বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে ব্রাহ্মণপাড়া ও বুড়িচংয়ে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে কোনো ছাড় নয়। সমাজ থেকে মাদক নির্মূলে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১০

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১১

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১২

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৩

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৪

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৫

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৬

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৭

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৮

এনসিপির ফল উৎসবে হামলা

১৯

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

২০
X