মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ২৩ মার্চ ২০২৬, ০৮:১৯ এএম
অনলাইন সংস্করণ

বাড়ির সীমানা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, কৃষক নিহত

মদন থানা, নেত্রকোনা। ছবি : সংগৃহীত
মদন থানা, নেত্রকোনা। ছবি : সংগৃহীত

নেত্রকোনা মদন উপজেলায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে মঞ্জু মিয়া নামের এক কৃষক নিহত হয়েছেন।রোববার (২২ মার্চ) দুপুরে উপজেলার মাঘান ইউনিয়নের পদেরকোনা (নয়াপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। মঞ্জু মিয়া (৬৫) ওই গ্রামের আলী হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির সীমানা নিয়ে দুই প্রতিবেশী শান্ত মিয়া ও মঞ্জু মিয়ার মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে রোববার দুপুরে দুপক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয়পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় মঞ্জু মিয়া লাঠির আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মঞ্জু মিয়ার ছেলে সালেক মিয়া বলেন, বাড়ির সীমানা নিয়ে তর্কাতর্কি চলছিল। এ সময় প্রতিবেশী আমীর হোসেনসহ তার পক্ষের লোকজন আমার বাবার ওপর আক্রমণ করে। আমার বাবা ঘটনাস্থলে লুটিয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাই। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মদন থানার পরিদর্শক (তদন্ত) দেবাংশু দে বলেন, নিহত কৃষকের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১০

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১১

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১২

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৩

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৪

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৫

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৬

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৭

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৮

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৯

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

২০
X