শিবপুর (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ : ২৩ মার্চ ২০২৬, ০৯:১৪ এএম
অনলাইন সংস্করণ

সরকারি হাসপাতালে ডিজিটাল এক্সরে মেশিন স্থাপনের উদ্যোগ

গণসংবর্ধনা অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। ছবি : কালবেলা
গণসংবর্ধনা অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। ছবি : কালবেলা

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, আমি সেই দিন শান্ত হবো, যেদিন বাংলাদেশের সব রোগীরা সুচিকিৎসা পাবে। দেশের সরকারি হাসপাতালে আধুনিক ডিজিটাল এক্সরে মেশিন স্থাপন ও সচল রাখার উদ্যোগ গ্রহণ করেছে সরকার।

রোববার (২২ মার্চ) বিকেলে নরসিংদীর শিবপুর উপজেলা বিএনপির আয়োজনে সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেন, আমরা নির্বাচনের প্রতিশ্রুতি যা দিয়েছি, তা বাস্তবায়ন শুরু করেছি। ইতোমধ্যে আপনারা দেখেছেন, ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে আমরা আমাদের কথা রেখেছি। আগামী তিন মাসের মধ্যে হেলথ কার্ড বিতরণ করা হবে। পর্যায়ক্রমে প্রতি মাসেই আমরা সারা দেশে ফ্যামিলি, কৃষি ও হেলথ কার্ড বিতরণ করব। কৃষকের কৃষি ঋণের ১০ হাজার টাকা সুদসহ মওকুফ করে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বিগত সরকারের আমলে বিদ্যুৎখাতে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে রেন্টাল-কুইক রেন্টালের মাধ্যমে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিবপুর সরকারি হাসপাতালকে ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীত করা হবে, ইনশাল্লাহ।

নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও শিবপুর আসনের সংসদ সদস্য মনজুর এলাহীর সভাপতিত্বে গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন— জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, তোফাজ্জল হোসেন লিয়াকত, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার ও সাধারণ সম্পাদক আবু সালেক রিকাবদার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১০

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১১

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১২

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

১৩

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

১৭

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৮

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

১৯

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

২০
X