মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
খুলনা ব‌্যু‌রো
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ০১:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ডাকাতের গুলিতে ডাকাত নিহত

আহত ব্যবসায়ী তাহিদুল ইসলাম। ছবি : কালবেলা
আহত ব্যবসায়ী তাহিদুল ইসলাম। ছবি : কালবেলা

খুলনার দৌলতপুরের ব্যবসায়ীর টাকা ছিনিয়ে নিতে গিয়ে ডাকাতদের ছোড়া গুলিতে তাদেরই এক সদস্য নিহত হয়েছে। এ সময় হামলার শিকার ওই ব্যবসায়ী গুরুতর আহত হন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত পৌনে ৩টার দিকে দিঘলিয়া উপজেলার দেয়াড়া গ্রামে স্টিমার ঘাট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ী তাহিদুল ইসলাম দেয়াড়া গ্রামের জাবেদ আলীর ছেলে। তিনি এলাকার একটি দোকানে মোবাইল ব্যাংকিং এজেন্ট ও ফ্লেক্সিলোড ব্যবসা পরিচালনা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে তাহিদুল তার ফ্লেক্সিলোডের দোকান বন্ধ করে ব্যবসার প্রায় ৫ লাখ টাকা সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় তার যাওয়ার পথে আগে থেকে ওঁত পেতে থাকা ডাকাত দলের তিন সদস্য পেছন থেকে তাকে জড়িয়ে ধরে। প্রথমে তাহিদুল তাদের পরিচিত কেউ মনে করলেও পরে বুঝতে পারেন তারা তার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। ব্যাগ নিয়ে ধস্তাধস্তির একপর্যায়ে ডাকাত দলের এক সদস্যকে তিনি শক্তভাবে ধরে ফেলেন। এতে অন্য সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালালে তা ভুলবশত ডাকাতদেরই একজন গুলিবিদ্ধ হয়। পরে ঘটনাস্থলেই ওই ডাকাতের মৃত্যু হয়। এ সময় ব্যবসায়ী তাহিদুল গুরুতর আহত হন।

ঘটনার পর স্থানীয়রা আহত দোকানি তাহিদুলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত ডাকাতের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

‌দিঘ‌লিয়া থানার উপপ‌রিদর্শক স্বপন ব‌লেন, আমার ডিউটি শেষ হওয়‌ার প‌রে এমন খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে যে‌য়ে একজন‌কে মৃত অবস্থায় প‌ড়ে থাক‌তে দে‌খি। তারপর স্থানীয়‌দের সহ‌যো‌গিতায় তা‌কে উদ্ধার ক‌রে খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নি‌য়ে যাই। এ ঘটনার বিস্তা‌রিত এখনো কিছু জানা যায়‌নি। তদন্ত চল‌ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X