সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ০৩:৩১ পিএম
অনলাইন সংস্করণ

স্মৃতিসৌধে মিছিল-স্লোগান : ২৭ আইনজীবীর বিরুদ্ধে মামলা

সুনামগঞ্জ স্মৃতিসৌধে মিছিল ও স্লোগান দিয়ে পুষ্পস্তবক অর্পণ । ছবি : কালবেলা
সুনামগঞ্জ স্মৃতিসৌধে মিছিল ও স্লোগান দিয়ে পুষ্পস্তবক অর্পণ । ছবি : কালবেলা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সুনামগঞ্জ স্মৃতিসৌধে মিছিল ও স্লোগান দিয়ে পুষ্পস্তবক অর্পণের ঘটনায় আওয়ামীপন্থী ২৭ জন আইনজীবীর নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় দুই আইনজীবীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার ( ২৭ মার্চ) গ্রেপ্তার দুই আইনজীবীকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আইনজীবীরা হলেন— মনীষ কান্তি দে (মিন্টু) ও মিজানুর রহমান (শামীম)।

এদের মধ্যে মনীষ কান্তি দে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য ও সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক সহসভাপতি (ভিপি)। তিনি সুনামগঞ্জ পৌরসভার তিনবারের নির্বাচিত কাউন্সিলর এবং মিজানুর রহমান (শামীম) জেলা ছাত্রলীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক ও একই সংগঠনের সদস্য।

পুলিশ জানায়, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার বাদী সুনামগঞ্জ কোর্টের উপপরিদর্শক (এসআই) আনোয়ারুল হক। মামলায় ২৭ জন আইনজীবীর নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে স্বাধীনতা দিবস উপলক্ষে সুনামগঞ্জ শহরের আদালত প্রাঙ্গণে অবস্থিত স্মৃতিসৌধে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ব্যানারে মিছিল নিয়ে যান আইনজীবীরা। সেখানে তারা ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’, ‘স্বাধীনতার এই দিনে মুজিব তোমায় মনে পড়ে’সহ বিভিন্ন স্লোগান দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে ওই কর্মসূচির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

পুলিশের একটি সূত্র জানায়, মামলায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম, শান্তিগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট বোরহান উদ্দিন দোলনসহ ২৭ জনের নাম রয়েছে।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, স্মৃতিসৌধে মিছিল ও স্লোগানে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১০

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

১১

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১২

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১৪

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১৫

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১৬

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১৭

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১৮

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৯

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

২০
X