কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ০৭:১৯ পিএম
আপডেট : ২৯ মার্চ ২০২৬, ০৭:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

প্রথমবারের মতো নারী জেলা প্রশাসক পেল খুলনা

মিজ হুরে জান্নাত। ছবি : সংগৃহীত
মিজ হুরে জান্নাত। ছবি : সংগৃহীত

খুলনা জেলা প্রশাসনে যুক্ত হলো এক নতুন অধ্যায়। প্রথমবারের মতো এ জেলায় নারী জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেলেন মিজ হুরে জান্নাত।

রোববার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ পদায়নের ঘোষণা দেওয়া হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, বর্তমানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (বেসরকারি মাধ্যমিক-২) হিসেবে দায়িত্ব পালন করা মিজ হুরে জান্নাতকে খুলনার নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে খুলনার বিদায়ী ডিসি আ স ম জামশেদ খোন্দকারকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

একই দিনে দেশের আরও ১০টি জেলাসহ মোট ১১ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে এবং কর্মরত ১১ জন ডিসিকে প্রত্যাহার করা হয়েছে।

খুলনার প্রশাসনিক ইতিহাসে এই নিয়োগ বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, দীর্ঘদিন ধরে পুরুষ-প্রাধান্যপূর্ণ এই গুরুত্বপূর্ণ পদে এবারই প্রথম কোনো নারী দায়িত্ব পেলেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এটি শুধু একটি পদায়ন নয়, বরং প্রশাসনে নারীর অংশগ্রহণ ও নেতৃত্বের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

ঐতিহাসিকভাবে খুলনার যাত্রা শুরু হয় ১৮৪২ সালে, যশোর জেলার একটি মহকুমা হিসেবে। পরে এর ভৌগোলিক ও অর্থনৈতিক গুরুত্ব বাড়তে থাকায় ১৮৮১ সালে এটিকে পৃথক জেলা হিসেবে ঘোষণা করা হয়। ১৮৮২ সালে সাতক্ষীরা মহকুমাকে অন্তর্ভুক্ত করে আনুষ্ঠানিকভাবে খুলনা জেলার কার্যক্রম শুরু হয়।

দীর্ঘ এই পথচলায় প্রথমবারের মতো নারী জেলা প্রশাসকের আগমন নিঃসন্দেহে খুলনার প্রশাসনিক কাঠামোয় এক নতুন দিগন্ত উন্মোচন করল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১০

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১১

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১২

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৩

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৪

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৫

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৬

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৭

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৮

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৯

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

২০
X