সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ১০:৪৬ পিএম
আপডেট : ৩০ মার্চ ২০২৬, ০৩:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

কথা রাখলেন এমপি এমরান চৌধুরী

সংসদে বক্তব্য রাখেন এমপি এমরান আহমদ চৌধুরী । ছবি : সংগৃহীত
সংসদে বক্তব্য রাখেন এমপি এমরান আহমদ চৌধুরী । ছবি : সংগৃহীত

সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী নির্বাচনের পূর্বে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের দৃঢ় অবস্থানের পরিচয় দিয়েছেন। তিনি তার নির্বাচনী এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি বাসাবাড়িতে গ্যাস সংযোগ প্রদানের বিষয়টি জাতীয় সংসদে উত্থাপন করেছেন।

রোববার (২৯ মার্চ) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি বৈঠকে এ বক্তব্য রাখেন তিনি। প্রথম বক্তব্যেই নিজ নির্বাচনী এলাকার (গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের) অন্যতম সমস্যা গ্যাস সংকটের বিষয়টি তুলে ধরেন অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

বক্তব্যের শুরুতে তিনি ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের প্রতি ধন্যবাদ জানিয়ে মহান স্রষ্টার প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান ও সিলেট-৬ আসনের জনগণের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

পরে এমরান আহমদ চৌধুরী বলেন, বিয়ানীবাজার উপজেলার কৈলাশটিলা গ্যাস ক্ষেত্রের উদ্বোধন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউন রহমান। পরবর্তীতে ১৯৯২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গোলাপগঞ্জের এমসি একাডেমি মাঠে আয়োজিত জনসভায় লক্ষাধিক মানুষের সামনে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, এই এলাকার (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) মানুষের চাহিদা পূরণের পর দেশের অন্যান্য স্থানে গ্যাস যাবে। কিন্তু পরবর্তীতে তা আর বাস্তবায়িত হয়নি। এখন এই দুই উপজেলার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের নেত্রীর সেই আশ্বাস বা প্রতিশ্রুতি বাস্তবায়নের। আমি মাননীয় সংসদ স্পিকারের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে সেই দাবি তুলে ধরে বিষয়টি জানতে চাচ্ছি।

এসময় তিনি দ্রুত সময়ের মধ্যে কার্যকর উদ্যোগ গ্রহণ করে বিয়ানীবাজার-গোলাপগঞ্জে গ্যাস সংযোগ চালুর জোর দাবি জানান।

জানা গেছে, অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর নির্বাচনী ইশতাহারে উল্লিখিত বিষয়গুলোর মধ্যে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের গ্যাস সমস্যা ছিলো অন্যতম। প্রয়োজনে তিনি আন্দোলন করে হলেও জনগুরুত্বপূর্ণ এই দাবিটি আদায় করবেন বলে নির্বাচনী বিভিন্ন বক্তব্যে প্রতিশ্রুতি দেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে এমপি এমরান আহমদ চৌধুরী জাতীয় সংসদের প্রথম বক্তব্যে অন্য কোনো প্রসঙ্গ না টেনে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের গ্যাসের চাহিদা তুলে ধরেন।

এদিকে, স্থানীয় বাসিন্দারা এমপি এমরান আহমদ চৌধুরীর এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, দীর্ঘদিনের এ দাবিটি বাস্তবায়িত হলে এ অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে এবং অর্থনৈতিক কার্যক্রমেও নতুন গতি আসবে। নতুন এমপির সংসদে এ বিষয়টি উত্থাপন করায় জনমনে আশার সঞ্চার হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১০

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১১

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১২

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৩

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৪

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৫

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৬

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৭

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৮

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৯

এনসিপির ফল উৎসবে হামলা

২০
X