সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ০৩:২৩ পিএম
অনলাইন সংস্করণ

লাখ লাখ টাকার জাল নোটসহ র‌্যাবের হাতে গ্রেপ্তার ২

জাল নোটসহ গ্রেপ্তার ২ ব্যক্তি। ছবি : কালবেলা
জাল নোটসহ গ্রেপ্তার ২ ব্যক্তি। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় অভিযান চালিয়ে ১৩ লাখ ১৫ হাজার ৭০০ টাকার জাল নোটসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব-১২। এছাড়াও সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বিলধলি গ্রামে পৃথক অভিযানে ১৯৬ বোতল নেশাজাতীয় ইস্কাফসহ তিন মাদক বিক্রেতাকে আট করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) দুপুরে সিরাজগঞ্জের সলঙ্গা থানার চড়িয়া এলাকায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, র‌্যাব-১২ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আতিকুর রহমান মিয়া।

সংবাদ সম্মেলনে তিনি জানান, রোববার (২৯ মার্চ) বিকেল পৌনে ৪টার দিকে উল্লাপাড়ার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল নিউ মায়ের আঁচল হোটেলে সামনে অভিযান চালিয়ে ৫১ হাজার জাল টাকাসহ মো. রবিউল ইসলাম ও আবুল হাসান নামে দুজনকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যমতে, সলঙ্গা থানার ধোপাকান্দি গ্রামে আব্দুল হাকিমের বাড়িতে অভিযান চালিয়ে ১২ লাখ ৬৪ হাজার ৭০০ জাল টাকা উদ্ধার করা হয়। এ সময় আসামি আব্দুল হাকিম পলাতক ছিল।

তিনি আরও বলেন, সোমবার (৩০ মার্চ) সকালে গোপন তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বিলধলি বাজারে অভিযান চালানো হয়। এ সময় ১৯৬ বোতল নেশাজাতীয় ইস্কাফসহ তিনজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, মোস্তাফিজুর রহমান, মো. মনিরুজ্জামান (৩৯) ও মোছা. রোজিনা বেগম (৩৫)।

র‌্যাব-১২ এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. আতিকুর রহমান মিয়া বলেন, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছে, মোস্তাফিজুর রহমান জয়পুরহাট থেকে বিক্রির উদ্দেশ্যে ইস্কাফ বোতল সিরাজগঞ্জে নিয়ে আসে। মনিরুজ্জামান ও রোজিনা নিজ বাসায় রেখে মাদক বিক্রি করেন। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

আ.লীগ নেতা কারাগারে

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

আদালতে জবানবন্দি / মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

১০

নতুন যে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা

১১

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

১২

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

১৩

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

১৪

ভারতের ভিসা আবেদন নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা

১৫

লেবাননের প্রতি ‘সম্মান দেখানো’ শান্তিচুক্তির অংশ : ইরান

১৬

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, স্মৃতিতে মেসির জাদু

১৭

বাজেটে আবাসন খাতের গুরুত্বপূর্ণ দাবি উপেক্ষিত, ফ্ল্যাটের দাম আরও বৃদ্ধির আশঙ্কা

১৮

খান স্যারের কোচিং সেন্টারে হামলায় নেতৃত্ব দেওয়া তরুণের অস্বাভাবিক মৃত্যু

১৯

‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’

২০
X