সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ০৫:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ডিজেল মজুতকারীসহ গ্রেপ্তার ১৩ 

গ্রেপ্তারকৃত ১৩ আসামি। ছবি : কালবেলা
গ্রেপ্তারকৃত ১৩ আসামি। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিজেল মজুত করার অভিযোগে একজন তেল ব্যবসায়ীসহ ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩০ মার্চ) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক। এর আগে রোববার (২৯ মার্চ) রাতে থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এদের মধ্যে ১ জন তেল ব্যবসায়ী, ১০ জন মাদক ব্যবসায়ী ও ২ জন চুরির মামলায় গ্রেপ্তার হন। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন- মিজমিজি কান্দাপাড়ার মো. মুর্সিদ আলী (৪৩), মৌচাকের মোহাম্মদ আলী (২০), নিমাইকাশারীর মো. রিয়াজ (৬০), আব্দুর রহিম (৩০), সানারপাড়ের মো. মোস্তাাফিজুর রহমান শোভন (২৫), সুমিলপাড়া বিহারী কলোনির মো. নাসির ওরফে কালু (৪২), গোদনাইল তাঁতখানা সৈয়দপাড়ার মো. সাকিব (২৬), মো. জুবায়ের (২৮), চৌধুরীবাড়ির সোলায়মান (৪২) ও পূর্ব পাইনাদীর মো. আমজাদ হোসেন (৪০)। তাদের কাছ থেকে ৬৫ পুড়িয়া হেরোইন ও ১৮৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অপরদিকে মজুতকৃত ১৮৫ লিটার ডিজেল উদ্ধারসহ আইলপাড়া এলাকার তেল ব্যবসায়ী রিয়াদ (২৮), চুরির মামলার আসামি আবির (২৪) ও রনিকে (২৮) গ্রেপ্তার করে পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক বলেন, গ্রেপ্তার ১০ জন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে পুলিশ বাদী হয়ে পৃথক ৩টি নিয়মিত মামলা করা হয়েছে। প্রেপ্তার অন্য তিনজনসহ সবাইকে আদালতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

১০

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

১১

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

১২

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

১৩

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

১৪

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

১৫

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

১৬

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৭

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

১৮

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

১৯

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

২০
X