ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ০৬:২৯ পিএম
অনলাইন সংস্করণ

বস্তা সংকটে কমছে আলুর দাম

বস্তার অভাবে পড়ে আছে আলু। ছবি : কালবেলা
বস্তার অভাবে পড়ে আছে আলু। ছবি : কালবেলা

দিনাজপুরের ফুলবাড়ীতে গত বছরের তুলনায় আলুর বস্তার দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি। চরম আকার ধারণ করেছে বস্তা সংকট। এর প্রভাব পড়েছে আলুর দামে। বস্তার দাম বেশি হওয়ায় গত দুই দিনে কেজিতে আলুর দাম পড়ে গেছে ২ থেকে ৩ টাকা।

গত শনিবার (২৯ মার্চ) ক্যারেজ জাতের যে আলু প্রতিকেজি ১৫ থেকে ১৬ টাকা বিক্রি হয়েছে, সোমবার (৩০ মার্চ) সেই আলুর দাম ১২ থেকে ১৩ টাকায় নেমেছে। তবু ক্রেতা পাওয়া যাচ্ছে না। বস্তার অভাবে বাড়ির পাশে আলু স্তূপ করে রাখছেন চাষিরা।

চাষি ও ব্যবসায়ীরা বলছেন, গত বছর যে বস্তার দাম ছিল ৭৫ থেকে ৮০ টাকা। এবার সেই বস্তা বিক্রি হচ্ছে ১৭৫ থেকে ১৮০ টাকায়। গত রোববার (২৯ মার্চ) সেই বস্তার দাম উঠেছে ১৯৫ টাকা। এ নিয়ে আলু চাষি ও ব্যবসায়ীরা চরম বিপাকে পড়েছেন। তাদের অভিযোগ, পাটের দাম বৃদ্ধিসহ কিছু কিছু হিমাগার কর্তৃপক্ষ কৃত্রিম সংকট সৃষ্টি করে বস্তার দাম বাড়াচ্ছেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত বছর উপজেলায় এ বছর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১৮ হাজার ৮০ হেক্টর এবং চাষও একই পরিমাণ জমিতে। এতে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৫ হাজার ৫২০ মেট্রিকটন আলু।

উপজেলার শিবনগর ইউনিয়নের পাঠকপাড়া গ্রামের আলু চাষি জাহাঙ্গীর আলম এ বছর পৌনে চার বিঘা জমিতে আলু চাষ করেছিলেন। ফলন ভালো হয়েছে তার। গত শুক্রবার (২৭ মার্চ) এক ব্যবসায়ী ১৫ টাকা কেজি দাম বলে গেছেন। শনিবার (২৮ মার্চ) তার আলু নিতে আসার কথা ছিল। কিন্তু ওই ব্যবসায়ী জানিয়েছেন, বস্তা সংকটের কারণে আলু নিতে আসতে পারছেন না। এখন বাড়িতেই কষ্ট করে আলু রাখতে হচ্ছে।

উপজেলার রাজারামপুর গ্রামের আলু চাষি ও ব্যবসায়ী আব্দুর রহমান বলেন, গত বছর ৭৫ থেকে ৮৫ টাকার মধ্যে বস্তা পাওয়া গেছে। এ বছর মৌসুমের শুরু থেকেই ১২০ টাকা করে বস্তা কিনতে হয়েছে। ঈদের একদিন পর ১৬০ টাকা করে বস্তা কিনেছেন। বস্তার অভাবে আলু কিনতে পারছেন না। এখন দাম উঠেছে ১৮০ টাকা।

মেলাবাড়ী এলাকার আলু চাষি আল আমিন বলেন, বস্তার অভাবে নিজের উৎপাদিত আলু মাত্র ৬ বস্তা ফুলবাড়ী কোল্ড স্টোরেজে সংরক্ষণ করা সম্ভব হয়েছে। বাড়তি আলু বিক্রির অভাবে বাড়িতেই পড়ে রয়েছে।

রাজারামপুর মৎস্যপাড়া গ্রামের আলু চাষি মো. মামুন বলেন, ২২৫ বস্তা আলু হয়েছে। তার মধ্যে মাত্র ৩১ বস্তা আলু ইতোমধ্যে হিমাগারে রেখে দিয়েছেন। বাকি ১৯৪ বস্তা আলুর জন্য বস্তা খুঁজে পাচ্ছেন না। গত বছর যে বস্তার দাম সর্বোচ্চ ৮০ টাকা ছিল, এবার সেই বস্তা ১৮০ টাকা হয়েছে। বস্তার সংকটের কারণে আলুর দামও পড়ে গেছে।

পৌরশহরের বস্তা বিক্রেতা সাজু সাহা বলেন, পাটের দাম বেশি হওয়ায় বস্তার দাম বেড়ে গেছে। তা ছাড়া আলু সংগ্রহ মৌসুমে প্রতি বছরই বস্তার চাহিদা বেড়ে যাওয়ায় দাম বেড়ে যায়। এবার একটু বেশি দাম বেড়েছে। আবার বস্তার সংকটও রয়েছে। চাহিদানুযায়ী বস্তা পাওয়া যাচ্ছে না।

ফুলবাড়ী পাইকারি আলু ব্যবসায়ী জয়ন্ত সাহা বলেন, কয়দিন আগেও ক্যারেজ জাতের আলু পাইকারি বাজারে ১৬ থেকে ১৭ টাকা বিক্রি হলেও এখন একই আলু বিক্রি হচ্ছে ১২ থেকে ১৩ টাকা কেজিতে। আলু সংরক্ষণের জন্য পাটের বস্তার সংকটের জন্য বাজারে আলুর দাম কমে এসেছে।

ফুলবাড়ী কোল্ড স্টোরেজের প্রধান হিসাব রক্ষক আবুল হাসান বলেন, কোল্ড স্টোরেজের ধারণ ক্ষমতা ১ লাখ ৬৫ হাজার বস্তা। প্রতি বস্তার ওজন ৫৫ কেজি। কিন্তু ইতোমধ্যেই সংগ্রহ করা হয়েছে ১ লাখ ৭১ হাজার বস্তা। ধারণ ক্ষমতার চেয়ে ৬ বস্তা বেশি সংগ্রহ করা হয়েছে। তবে বস্তার সংকটের মধ্যে কোল্ড স্টোরেজের সংগ্রহ অভিযান শেষ করতে হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন বলেন, এ ধরনের বস্তা সংকটের কথা কেউ তাদের জানাননি। আর জানলেও এ ব্যাপারে তাদের কিছুই করার নেই। তারা বড়জোর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি উপস্থাপন করতে পারেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘুরে দাঁড়াবে ব্রাজিল বিশ্বাস কাকার

শরীর খারাপে কতটা নিখুঁত প্রেসক্রিপশন দেয় এআই? গবেষণার ফল জানুন

সন্তান জন্মের হার কমার নেপথ্যে কি স্মার্টফোন দায়ী? গবেষণায় চাঞ্চল্যকর দাবি

বিদেশি মুদ্রা উদ্ধারের মামলায় ফরাসি নাগরিক ডেলন রিমান্ডে

‘মরার আগে যদি দেখে যাইতে পারতাম’ / ৫৫ বছর ধরে শরীরে পাকবাহিনীর বুলেট বহন করছেন রশিদা

ছাত্রত্ব শেষ হ‌ওয়ায় হল ছাড়লেন জাকসুর জিএস, সময় চাইলেন ভিপি 

পরকীয়ায় বাধা দেওয়ায় শাশুড়িকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান

আবারও পাকিস্তানের মধ্যস্থতা, কবে-কোথায় স্বাক্ষর হবে সমঝোতা স্মারক

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় হাইকমিশনারকে ডেকে ‘অসন্তোষ’ জানাল সরকার

১০

স্ত্রীর নামের সঙ্গে স্বামীর নাম-পদবি যোগ করা কি জায়েজ?

১১

রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মানবপাচারের সাজানো মামলা, গ্রেপ্তার মূল পরিকল্পনাকারী

১২

বিএসএফের পুশইন, শূন্যরেখায় মানবেতর দিন কাটছে শিশুসহ নয়জনের

১৩

৭০ লাখ টাকা বোনাস ঘোষণা মোহামেডানের

১৪

শেখ সাঈদ আরসালানের কবিতা

১৫

কী অবস্থায় আছে বেনজীরের সেই ‘সাভানা ইকোপার্ক’ ?

১৬

এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৭

নিখোঁজ অটোচালকের বস্তাবন্দি মরদেহ মিলল নদীতে

১৮

ধর্ষণের শিকার ৪১ হাজার ৫৫৫ নারী-শিশুর ডিএনএ প্রোফাইলিং সম্পন্ন

১৯

দুই নায়িকা নিয়ে ব্যাংকক যাচ্ছেন শাকিব খান

২০
X