কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ০৭:১৮ পিএম
অনলাইন সংস্করণ

প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা অর্থ ফেরতের দাবি

সংবাদ সম্মেলন। ছবি : সংগৃহীত
সংবাদ সম্মেলন। ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জে প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা অর্থ ফেরতের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী। সোমবার (৩০ মার্চ) দুপুরে জেলার প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি করেন রাহাবার এগ্রোর স্বত্তাধিকারী ইসমাইল হোসেন রতন।

তিনি জানান, ব্যবসার লেনদেনের এক পর্যায়ে পাওনা টাকা দিতে তালবাহানা শুরু করেন অভিযুক্ত মহাদেব চন্দ্র সাধু। প্রায় ১৫ কোটি টাকা ফেরত না দেওয়ায় ২০২৫ সালের ২১ আগস্ট ফতুল্লা থানায় মামলা হয়। পরে মহাদেব চন্দ্র সাধু ও অন্যান্য আসামিরা তাদের অপরাধ স্বীকার করে আদালত থেকে এই মর্মে জামিন নেন যে, তারা অবিলম্বে ২ কোটি ৩০ লাখ টাকা পরিশোধ করবেন এবং বাকি টাকা ৩১ ডিসেম্বর, ২০২৫-এর মধ্যে বুঝিয়ে দেবেন। আদালতে প্রতিশ্রুত সেই টাকা এখনও ফেরত দেননি মহাদেব চন্দ্র ও সহযোগীরা। উল্টো মামলা ও হুমকি ধমকি দেওয়ার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।

সংবাদ সম্মেলনে ইসমাইল হোসেন রতন দাবি করেন, পাওনা টাকা না দিয়ে উল্টো মহাদেব চন্দ্র সাধু মিথ্যা মামলা দিয়ে হয়রানির কৌশল নিয়েছেন। গত ৬ ফেব্রুয়ারি মহাদেব সাধু ও অন্যান্যরা মিলে খুলনা থেকে একটি ‘পরিকল্পিত অপহরণ নাটক’ করেন। এই সাজানো ঘটনায় রাহাবার এগ্রোর স্বত্বাধিকারী ইসমাইল হোসেন রতনকে আসামি করে মামলা দেওয়া হয়। এই মামলায় তাকে ঈদের আগে ১০ দিন জেল খাটতে হয়েছে। জেল থেকে বের হওয়ার মাত্র দুই দিনের মাথায় ১৯ মার্চ সাতক্ষীরা সদর থানায় তার বিরুদ্ধে আবারও একটি উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা দায়ের করা হয়। এমতাবস্থয় অবিলম্বে পাওনা টাকা ফেরত এবং প্রতারকের শাস্তি দাবি করেন ব্যবসায়ী ইসমাইল হোসেন রতন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X