মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ০৮:১৬ এএম
অনলাইন সংস্করণ

গোল নিয়ে বিজয়ী ও রানার্সআপ দলের তুমুল সংঘর্ষ

চেয়ার ও মাঠে লাগানো বাঁশের খুঁটি নিয়ে মারামারিতে জড়িয়ে পড়ে। ছবি : কালবেলা
চেয়ার ও মাঠে লাগানো বাঁশের খুঁটি নিয়ে মারামারিতে জড়িয়ে পড়ে। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ফুটবল ফাইনাল খেলায় গোল দেওয়া নিয়ে বিতর্কের জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে উপজেলার শশই মধ্যপাড়া ও শশই কোনার বাড়ি দলের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খেলার আয়োজন করা হয়।

জানা গেছে, খেলায় পুরস্কার হিসেবে বিজয়ী দলের জন্য একটি গরু এবং রানার্সআপ দলের জন্য একটি খাসি নির্ধারণ করা হয়েছিল। খেলার প্রথমার্ধে শশই কোনার বাড়ি দল একটি গোল করে এগিয়ে যায়। খেলা শেষ হওয়ার মাত্র তিন মিনিট আগে আরেকটি গোলকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় শশই মধ্যপাড়া দলের গোলরক্ষক হাতে আঘাত পান। পরে তাকে মাঠের বাইরে নেওয়ার চেষ্টা করা হলে খেলার উদ্যোক্তা, সৌদি প্রবাসী ইব্রাহিম মাঠে নেমে বাধা দেন বলে অভিযোগ ওঠে।

এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয় এবং একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। চেয়ার ও মাঠের খুঁটি দিয়ে উভয় পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। পরবর্তীতে বিজয়ী দলের গরু-ছাগল নিয়ে টানাটানি শুরু হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠে। পরে শশই মধ্যপাড়া ও শশই কোনার বাড়ি এলাকার লোকজনের মধ্যে ছড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হন।

বিজয়নগর থানার ওসি এ কে ফজলুল হক বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রেফারির সিদ্ধান্তকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১০

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১১

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১২

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৩

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৪

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৫

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৬

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৭

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৮

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১৯

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

২০
X