মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেহেরপুর প্রতিনিধিঃ
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ০৮:১৯ এএম
আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ০৯:০৬ এএম
অনলাইন সংস্করণ

সীমান্তের কাছে মিলল গোপন তেলের ভাণ্ডার

বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ । ছবি : কালবেলা
বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ । ছবি : কালবেলা

বাংলাদেশ-ভারত সীমান্তের গুদামটি তারকাটা থেকে এক কিলোমিটার এলাকার মধ্যে গোপন তেলের ভাণ্ডারের সন্ধান পেয়েছে পুলিশ। রাতভর অভিযানে জব্দ করা হয়েছে হাজার হাজার লিটার জ্বালানি তেল। এ নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।

মঙ্গলবার (৩১ মার্চ) রাত সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত টানা প্রায় দুই ঘণ্টা মেহেরপুর সদর উপজেলার সীমান্তবর্তী দক্ষিণ শালিকা গ্রামে অভিযান চালায় সদর থানা ও গোয়েন্দা পুলিশের যৌথ দল। রাতের আঁধারে হঠাৎ এমন অভিযান এলাকায় স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

জানা যায়, মেহেরপুর সদর উপজেলার সীমান্তঘেঁষা গ্রাম দক্ষিণ শালিকা। সেখানে গোপন তেলের ভাণ্ডারের সন্ধান পেয়েছে পুলিশ। এ নিয়ে গভীর রাতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ জ্বালানি তেল। এ ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি উঠেছে প্রশ্ন, এত বিপুল তেল সেখানে কীভাবে জমা হলো?

সীমান্তবর্তী আবু সুফিয়ানের মালিকানাধীন ‘ফারাবী ট্রেডার্স’ নামের একটি দোকানের গুদাম থেকে ২৬টি ব্যারেলে সংরক্ষিত মোট ৫ হাজার ৩৭৫ লিটার ডিজেল জব্দ করা হয়।

অভিযান শেষে লাইসেন্সবিহীন তেল মজুত রাখার অভিযোগে দক্ষিণ শালিকা গ্রামের সুরাত আলীর ছেলে আবু সুফিয়ান (৩৮)কে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে।

মেহেরপুর সদর থানার ওসি হুমায়ুন কবির বলেন, 'আমাদের কাছে নির্ভরযোগ্য তথ্য ছিল, সীমান্তের খুব কাছে অবৈধভাবে বড় ধরনের জ্বালানি তেল মজুত করা হয়েছে। সেই তথ্যের ভিত্তিতে পরিকল্পিতভাবে অভিযান পরিচালনা করা হয়। ‘ফারাবী ট্রেডার্সে বিপুল পরিমাণ তেলের মজুত পাই, যা কোনো বৈধ কাগজপত্র ছাড়াই সংরক্ষণ করা হয়েছে। ১৯৭৪ সালের বিশেষ ট্রাইব্যুনাল আইনে মজুতকারি আবু সুফিয়ানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।'

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান বলেন, 'সীমান্তবর্তী এলাকাগুলো সবসময় সংবেদনশীল। এখানে অবৈধ জ্বালানি মজুত, পাচার কিংবা চোরাচালানের ঝুঁকি থাকে। গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। দক্ষিণ শালিকায় যে পরিমাণ তেল জব্দ করা হয়েছে, তা স্বাভাবিক ব্যবসার আওতায় পড়ে না। প্রাথমিকভাবে এটি একটি সংগঠিত অবৈধ মজুত কার্যক্রম বলে মনে হচ্ছে। এর পেছনে কোনো চক্র জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। দায়ী কাউকে ছাড় দেওয়া হবে না।'

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১০

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১১

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১২

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৩

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৪

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৫

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৬

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৭

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৮

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৯

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

২০
X