রংপুর প্রতিনিধি
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

যেসব কাগজপত্র না থাকলে মোটরসাইকেলে মিলবে না তেল

পাম্পে তেল নিতে বাইকারদের লাইন। ছবি : কালবেলা
পাম্পে তেল নিতে বাইকারদের লাইন। ছবি : কালবেলা

রংপুরে গাড়ির বৈধ কাগজপত্র ছাড়া জ্বালানি তেল সরবরাহ না করতে পেট্রল পাম্প মালিকদের নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন। এ ছাড়া ড্রাইভিং লাইসেন্স, মানসম্মত হেলমেট ও যানবাহনের বৈধ কাগজপত্র ছাড়া মোটরযান চলাচলের ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর জেলার পেট্রল পাম্পসমূহ থেকে জ্বালানি তেল নিতে হলে গ্রাহকের কাছে নিজ নামে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন সনদ, হালনাগাদ ট্যাক্স টোকেন, বৈধ ও হালনাগাদ ড্রাইভিং লাইসেন্স, মানসম্মত হেলমেট, প্রযোজ্য ক্ষেত্রে হালনাগাদ ফিটনেস সনদ ও রুট পারমিট থাকতে হবে।

এসব শর্ত পূরণে ব্যর্থ কোনো মোটরযানকে জ্বালানি সরবরাহ না করার জন্য সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

এ ছাড়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ধারা ৪(১) এবং ১৬(১) অনুযায়ী, সড়ক, মহাসড়ক বা পাবলিক প্লেসে ড্রাইভিং লাইসেন্স/মেয়াদোত্তীর্ণ লাইসেন্স, রেজিস্ট্রেশন সনদ ব্যতীত যেকোনো মোটরযান চালনা করা আইনত অবৈধ। এ ছাড়া উক্ত আইনের ধারা ২৫(১) অনুযায়ী, ফিটনেস সনদ ব্যতীত বা মেয়াদোত্তীর্ণ ফিটনেস সনদ ব্যবহার করে কোনো মোটরযান চালনা করা যাবে না।

রংপুর জেলা প্রশাসন কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, রংপুর জেলা ও মহানগরে পেট্রোল অকটেন ও ডিজেল বিক্রির জন্য ৭৯টি ফিলিং স্টেশন রয়েছে। তবে জ্বালানি সংকটে কেনার চাপ বেড়ে যাওয়ায় পেট্রলপাম্পগুলোয় প্রতিদিন দীর্ঘ লাইন দেখা দিয়েছে, অনেক পাম্পে তেল মিলছে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেফতার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১০

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১১

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১২

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৩

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৪

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৫

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৬

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৭

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৮

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৯

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

২০
X