মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ১১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

অবৈধভাবে মজুত সাড়ে ১৩ হাজার লিটার তেল উদ্ধার

অবৈধভাবে মজুত ১৩ হাজার ৫০০ লিটার জ্বালানি তেল উদ্ধার করেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : কালবেলা
অবৈধভাবে মজুত ১৩ হাজার ৫০০ লিটার জ্বালানি তেল উদ্ধার করেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : কালবেলা

পাবনার ঈশ্বরদীতে একটি তেল পাম্পে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ১৩ হাজার ৫০০ লিটার জ্বালানি তেল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে সরকারি লাইসেন্স না থাকায় পাম্প কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পাকশী ইউনিয়নের পূর্ব বাঘইল এলাকায় অবস্থিত ‘যমুনা মিনি তেল পাম্পে’ এই অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানে পাম্পটি থেকে সাড়ে ৪ হাজার লিটার অকটেন, সাড়ে ৪ হাজার লিটার পেট্রোল এবং সাড়ে ৪ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়।

জানা গেছে, দীর্ঘদিন ধরে পাম্পটি বন্ধ রেখে এসব জ্বালানি তেল অবৈধভাবে মজুত করে রাখা হয়েছিল।

অভিযান চলাকালে পাম্প কর্তৃপক্ষ বৈধ কোনো বিস্ফোরক লাইসেন্স দেখাতে ব্যর্থ হয়। পরে নিজেদের অপরাধ স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী পাম্পটিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে মজুত তেল সরকার নির্ধারিত মূল্যে সাধারণ মানুষের কাছে বিক্রির জন্য পাম্পটি উন্মুক্ত করে দেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এই বিপুল মজুত তেল উদ্ধার করা হয়েছে। পাম্প কর্তৃপক্ষের সরকারি বিস্ফোরক লাইসেন্স ছিল না। সাধারণ মানুষ যেন সহজে জ্বালানি তেল পেতে পারে, সে জন্য তাৎক্ষণিকভাবে পাম্পটি খুলে দিয়ে তেল বিক্রি শুরুর নির্দেশ দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X