নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ১১:১০ এএম
আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ১১:২০ এএম
অনলাইন সংস্করণ

চলন্ত বাস থেকে ছিটকে পড়ে প্রাণ গেল চালকের সহযোগীর

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নোয়াখালীর সদর উপজেলায় চলন্ত বাস থেকে ছিটকে পড়ে মো. রাজু নামের এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (১ এপ্রিল) রাত সোয়া ৯টার দিকে উপজেলার মাইজদী-চৌমুহনী চৌরাস্তা আঞ্চলিক মহাসড়কের মাইজদী বাজার আয়কর অফিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজু (২৮) বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের লক্ষ্মী নারায়নপুর গ্রামের মো. সাখায়েত উল্যার ছেলে।

প্রত্যক্ষদর্শী সুজন, রাব্বি ও শুভ কালবেলাকে বলেন, বুধবার রাত ৯টার দিকে সুগন্ধা পরিবহনের একটি বাস বেগমগঞ্জ চৌরাস্তা থেকে মাইজদীর উদ্দেশ্যে আসছিল। বাসটি সোনাপুর-চৌমুহনী চৌরাস্তা আঞ্চলিক মহাসড়কের মাইজদী বাজার আয়কর অফিসের কাছে পৌঁছলে রাজু বাস থেকে সড়কে পড়ে যান। বাসের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন তিনি। লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মোবারক হোসেন ভূঁইয়া বলেন, পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ চলছে। তবে প্রাথমিকভাবে জানা গেছে, চালকের সহযোগী ডিউটি শেষে ফেরার পথে অসাবধানতাবশত বাস থেকে পড়ে মারা যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১০

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১১

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১২

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৩

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৪

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৫

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৬

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১৭

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৮

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৯

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

২০
X