নোয়াখালী ব্যুরো
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ০৮:০৬ পিএম
অনলাইন সংস্করণ

মাদরাসা থেকে ছাত্রের মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় একটি মাদরাসা থেকে এক শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে উপজেলার বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের করালিয়া এলাকার দারুল উলুম একাডেমী মাদরাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত আলী হোসেন তাহসিন (১১) একই ওয়ার্ডের পশ্চিম করালিয়া গ্রামের কালা কাজীর বাড়ির মো. নুর টিপুর ছেলে। সে ওই মাদ্রাসার আবাসিক শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটি শেষে মাদরাসায় আসে তাহসিন। বৃহস্পতিবার রাতে হিফজ পড়া শেষে সে ঘুমিয়ে যায়। শুক্রবার ভোররাতের দিকে সহপাঠীরা ও শিক্ষক তাকে পড়ার জন্য ডাকেন। তবে তার কোনো সাড়া শব্দ না পেয়ে মুখে পানি ছিটায় তারা। তারপরও তাহসিনকে নিশ্চুপ দেখে দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

দারুল উলুম একাডেমী মাদরাসার দায়িত্বে থাকা শিক্ষক ইমরান হোসাইন বলেন, ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ এসেছে, তারা সব কিছু নিয়ে গেছে। আপনারা নিউজ করতে হলে পুলিশের সঙ্গে কথা বলেন। ওখান থেকে তথ্য নিয়ে নিউজ করেন। বড় হুজুর চরমোনাই গেছেন। আমাকে দায়িত্ব দিয়ে গেছেন। আমি কয়জনকে বলব। আমি কিছু বলব না। পুলিশ থেকে তথ্য নেন।

কোম্পানীগঞ্জ থানার ওসি মো. নুরুল হাকিম বলেন, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। তবে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১০

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১১

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১২

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৩

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৪

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৫

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৬

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৭

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১৮

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

১৯

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

২০
X