মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ০৬:০১ পিএম
অনলাইন সংস্করণ

দিনেদুপুরে যুবককে কুপিয়ে হত্যা

নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি : কালবেলা
নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি : কালবেলা

ঝালকাঠির রাজাপুর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর পরিবারের লোকজনের বিরুদ্ধে।

শনিবার (০৪ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে উপজেলার বড়ইয়া ইউনিয়নের আদাখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মিলন হাওলাদার (২৬)। তিনি একই ইউনিয়নের আদাখোলা এলাকার মৃত তৈয়ব আলী হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিলনের সঙ্গে তার স্ত্রীর পারিবারিক কলহ চলছিল। এর জেরে শনিবার দুপুরে স্ত্রীর পরিবারের লোকজন সংঘবদ্ধ হয়ে তার ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় মিলনকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মা অভিযোগ করে বলেন, পারিবারিক বিরোধের জেরে তার ছেলেকে পরিকল্পিতভাবে শ্বশুরবাড়ির লোকজন মিলে হত্যা করেছে।

রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক খালিদ হোসেন বলেন, দুপুর ২টা ৫০ মিনিটে পুলিশ মিলনকে হাসপাতালে নিয়ে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

রাজাপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহ আলম বলেন, নিহত মিলনের সঙ্গে তার স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরোধ ছিল। ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১০

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১১

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১২

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৩

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৪

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৫

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৬

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৭

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৮

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৯

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

২০
X