রাজশাহী ব্যুরো :
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ০৪:৩১ পিএম
অনলাইন সংস্করণ

হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে আরও ৩ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন রোগীরা । ছবি : কালবেলা
হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন রোগীরা । ছবি : কালবেলা

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের প্রাদুর্ভাব মারাত্মক আকার ধারণ করেছে। পরিস্থিতি দিন দিন উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুদের মধ্যে দুইজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায় এবং অন্যজনের বাড়ি নাটোর। এ নিয়ে এ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৩৮ জন শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (০৪ এপ্রিল) দুপুরে হাসপাতালের মিডিয়া মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৫ শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এতে করে হাসপাতালে রোগীর চাপ দ্রুত বাড়ছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হামের উপসর্গ নিয়ে বর্তমানে মোট ১৪৯ জন শিশু রাজশাহী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় মাত্র ৩ জন শিশুকে সুস্থ অবস্থায় বাড়ি ফিরে নিয়ে যাওয়া হয়েছে। এ পর্যন্ত ৩৭৭ জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে ৩৮ জন শিশুর মৃত্যু হয়েছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানান, বর্তমানে হামের উপসর্গ নিয়ে ভর্তি শিশুদের মধ্যে ১২ জন গুরুতর অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া আইসিইউ সেবার জন্য অপেক্ষায় রয়েছেন আরও ৫৬ জন শিশু, যা পরিস্থিতির ভয়াবহতাকে আরও স্পষ্ট করে তুলেছে।

শুধু শিশুদের মধ্যে নয়, প্রাপ্তবয়স্কদের মধ্যেও সংক্রমণ ছড়াতে শুরু করেছে। এ পর্যন্ত ৭ জন প্রাপ্তবয়স্ক হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বিশেষজ্ঞরা বলেছেন, এটি সংক্রমণের বিস্তার বাড়ার ইঙ্গিত দিচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১০

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১১

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

১২

ভোরে ঝরল ৪ প্রাণ

১৩

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

১৪

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

১৫

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

১৬

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

১৭

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

১৮

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১৯

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

২০
X