নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ০৬:২৯ পিএম
অনলাইন সংস্করণ

টিকটকার প্রিয়া খানসহ তিনজনের জামিন মঞ্জুর

টিকটকার প্রিয়া খান, তার মা ও ভাইয়ের জামিন মঞ্জুর করেছেন আদালত। ছবি : কালবেলা
টিকটকার প্রিয়া খান, তার মা ও ভাইয়ের জামিন মঞ্জুর করেছেন আদালত। ছবি : কালবেলা

নেত্রকোনার আটপাড়া থানায় দায়েরকৃত একটি মামলায় গ্রেফতারকৃত টিকটকার প্রিয়া খান, তার মা ও ভাইয়ের জামিন মঞ্জুর করেছেন আদালত।

রোববার (৫ এপ্রিল) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে তাদের সোপর্দ করা হলে বিচারক এই আদেশ দেন।

জামিনপ্রাপ্তরা হলেন— আটপাড়া উপজেলার বানিয়াজান গ্রামের বাসিন্দা হাফসা আক্তার, তার মেয়ে টিকটকার প্রিয়া খান ও ছেলে স্বাধীন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সোহেল তালুকদার (এপিপি) জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ এপ্রিল বানিয়াজান গ্রামের মো. হারিছ মিয়ার মেয়ে তমা আক্তার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়, গত ৩১ মার্চ প্রিয়া খান তার মা ও ভাইকে নিয়ে তমা আক্তারের বাড়িতে অনধিকার প্রবেশ করেন। সেখানে তমা আক্তারকে মারধর করার পাশাপাশি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির অভিযোগও আনা হয়।

জামিন পাওয়ার পর প্রিয়া খানের মা হাফসা আক্তার অভিযোগ করেন, পুলিশ প্রভাবশালীদের দ্বারা প্রভাবিত হয়ে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। তিনি দাবি করেন, টিকটকার বিপি ইমরানের যোগসাজশে তাদের হয়রানি করা হয়েছে। কোনো হত্যা মামলার আসামিকে যেভাবে গ্রেফতার করা হয়, তাদের সঙ্গেও একই আচরণ করা হয়েছে বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়দুল আলম জানান, ভুক্তভোগী তমা আক্তারের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আসামিদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছিল। আদালত তাদের জামিন দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত ককরোচ পার্টির আন্দোলন চলবে

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

১০

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

১১

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

১২

বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

১৩

কে জিতলো? অপু বুবলীকে নিয়ে মেতেছেন ভক্তরা

১৪

ব্রিটিশ ও চীনা ব্যবসায়ীদের নিয়ে ইএটিএল ইনোভেশন হাবের আলোচনা সভা

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

১৬

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

১৭

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

১৮

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

১৯

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

২০
X