নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ০২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

বিতর্কিত ভিডিও বানানো সেই তিন টিকটকার মুচলেকায় পরিবারের জিম্মায়

স্কেটিং করার সময় ভ্যানে চলাচলরত এক মেয়েকে উত্ত্যক্ত করছে এক যুবক। ছবি : ভিডিও থেকে
স্কেটিং করার সময় ভ্যানে চলাচলরত এক মেয়েকে উত্ত্যক্ত করছে এক যুবক। ছবি : ভিডিও থেকে

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি বিতর্কিত ভিডিওকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। বিষয়টি নজরে এলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিছুর রহমান খান তিন টিকটকারকে গ্রেপ্তারের নির্দেশ দেন।

পরে স্থানীয়রা তিনজনকে আটক করে থানায় হস্তান্তর করে। জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সুপারিশে ঘটনায় জড়িত তিন টিকটকারকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দিয়েছে পুলিশ।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, উপজেলার নারায়ণডহর গ্রামে ধারণ করা ২০ সেকেন্ডের একটি ভিডিও গত ১৫ ডিসেম্বর ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। একটি ছেলে স্কেটিং করতে করতে ভ্যানে চলাচলরত এক মেয়েকে উত্ত্যক্ত করছে। একপর্যায়ে মেয়েটির সঙ্গে থাকা ব্যাগ দিয়ে ছেলেটিকে আঘাত করা হলে ওই ছেলে মেয়েটিকে বিবস্ত্র করার চেষ্টা করে। ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন নেটিজেনরা।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভ ও সমালোচনা দেখা দেয়। অনেকেই এ ধরনের ভিডিও নির্মাণকে সমাজের জন্য ক্ষতিকর উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

ঘটনার পরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান খান বলেন, ভিডিওটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, ঘটনাটি পূর্বপরিকল্পিতভাবে ধারণ করা হয়। ভিডিও ধারণ করেন রোমান। স্কেটিং করা যুবকের ভূমিকায় ছিলেন রাকিব হাসান (২০) এবং মেয়ের ভূমিকায় অভিনয় করেন হানিফ (২০)। হানিফ ও রোমান আপন দুই ভাই। তাদের বাড়ি নারায়ণডহর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দুই ভাই দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে তথাকথিত ‘ফানি ভিডিও’ তৈরি করে আসছিলেন। তারই ধারাবাহিকতায় এই ভিডিওটি নির্মাণ করা হয়। যদিও ভিডিও নির্মাতাদের দাবি, এটি বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল, তবে তা সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি করে।

পূর্বধলা থানার ওসি মো. দিদারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার অভিযুক্তরা মুচলেকা দিলে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, আটকে গেল খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১০

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

১১

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

১২

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

১৩

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

১৪

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

১৫

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

১৬

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১৭

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

১৮

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১৯

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

২০
X