বগুড়া ব্যুরো
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ১২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

যুবককে কুপিয়ে হত্যা

নিহত মো. রবিন। ছবি : সংগৃহীত
নিহত মো. রবিন। ছবি : সংগৃহীত

বগুড়ায় আতা ফল পাড়াকে কেন্দ্র করে মো. রবিন নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে। রোববার (০৫ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে শহরের ফুলবাড়ি বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. রবিন (২৬) উত্তর চেলোপাড়া এলাকার মিরাজের ছেলে।

পুলিশ জানায়, দুর্বৃত্তরা রবিনকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত তিনটি হকিস্টিক ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বলেন, প্রাথমিকভাবে কবরস্থানের আতা ফল পাড়াকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডা হয়। তারপরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানা গেছে। ঘটনায় জড়িতদের বিষয়ে একাধিক নাম পাওয়া গেছে, তবে তদন্তের স্বার্থে তা প্রকাশ করা হচ্ছে না।

তিনি আরও বলেন, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং দ্রুতই জড়িতদের আইনের আওতায় আনা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

১০

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

১১

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১২

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১৩

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১৪

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৮

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৯

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

২০
X