বগুড়া ব্যুরো
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ০৭:০৩ পিএম
অনলাইন সংস্করণ

সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স : এসপি মির্জা সায়েম

পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন এসপি মির্জা সায়েম মাহমুদ। ছবি : কালবেলা
পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন এসপি মির্জা সায়েম মাহমুদ। ছবি : কালবেলা

বগুড়ার পুলিশ সুপার (এসপি) মির্জা সায়েম মাহমুদ বলেছেন, জেলায় সব ধরনের অপরাধ দমনে পুলিশ ও সাংবাদিকদের পরিপূরক হিসেবে কাজ করতে হবে। শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনদুর্ভোগ লাঘবে সবার সহযোগিতা কামনা করছি।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে বগুড়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

সভায় সাংবাদিকরা শহরের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। আলোচনায় গুরুত্ব পায় গত ৫ আগস্ট বগুড়া সদর থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার, শহরের তীব্র যানজট নিরসন এবং করতোয়া গেটলক বাসের যত্রতত্র চলাচল বন্ধের বিষয়টি। এ ছাড়া ফুটপাত দখলমুক্ত করা, মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধ এবং বিভিন্ন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশের তৎপরতা বাড়ানোর দাবি জানানো হয়।

সভায় বক্তারা বলেন, বগুড়া শহরের অন্যতম প্রধান সমস্যা এখন যানজট। বিশেষ করে শহরের ভেতর দিয়ে বড় বাস চলাচল ও ফুটপাত হকারদের দখলে থাকায় সাধারণ মানুষের চলাচল দায় হয়ে পড়েছে। এসব সমস্যা সমাধানে পুলিশের কঠোর অবস্থানের পাশাপাশি জনসাধারণের সচেতনতাও জরুরি।

পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ সাংবাদিকদের বক্তব্য শোনেন এবং পর্যায়ক্রমে এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে পুলিশের অবস্থান হবে জিরো টলারেন্স।

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন— বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গনেশ দাস ও সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা। সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X