নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ১০:২৯ পিএম
আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ১০:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

জমি বর্গা নিয়ে সবজি চাষ করেছিলেন কৃষক, কেটে দিল দুর্বৃত্তরা

তোফাজ্জল হোসেন ও তার কেটে দেওয়া সবজি ক্ষেত। ছবি : কালবেলা
তোফাজ্জল হোসেন ও তার কেটে দেওয়া সবজি ক্ষেত। ছবি : কালবেলা

নরসিংদীর শিবপুরে এক বর্গা চাষির প্রায় ৫৫ শতাংশ জমিতে লাগানো শসা, মিষ্টিকুমড়া, জালি ফসলসহ অন্যান্য মূল্যবান সবজির গাছ কেটে ধ্বংস করে দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (৪ এপ্রিল) রাতের কোনো একসময় উপজেলার জয়নগর ইউনিয়নের ছোটাবন্ধ মধ্যপাড়া গ্রামের বর্গাচাষি মো. তোফাজ্জল হোসেন খানের লাগানো জমিতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, তোফাজ্জল হোসেন ও তার বড় ভাই একই গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব খানের কাছ থেকে ৫৫ শতাংশ জমি বর্গা নিয়ে প্রায় চার মাস আগে চাষাবাদ শুরু করেন। জমিতে শসা, মিষ্টিকুমড়া, জালিসহ অন্যান্য সবজির চারা লাগান। দীর্ঘ চার মাস যাবত এসব সবজির চারা জৈব সার, কীটনাশক দিয়ে যত্ন করে ফলোপযোগী করেন। প্রতিটি সবজি গাছে শসা, মিষ্টিকুমড়া, জালির ফুল ও ফল ধরতে শুরু করে। ভালো ফলনও হয়েছিল। কিন্তু গত শনিবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা জমিতে লাগানো সব সবজি গাছ কেটে দিয়েছে।

বর্গাচাষি তোফাজ্জল হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, প্রায় ৫০/৬০ হাজার টাকা খরচ করে জমিটিতে সবজির চারা লাগিয়েছিলাম। কিন্তু সবজির সঙ্গে এ কেমন শত্রুতা। রাতের অন্ধকারে আমার সব সর্বনাশ করে দিয়েছে। দেখার পর মুহূর্তের মধ্যেই সবজি চাষ নিয়ে আমার স্বপ্ন ভেঙে গেছে। আমি হতাশাগ্রস্ত হয়ে পড়ি। ধারদেনা করে সবজির চারা রোপণ করেছিলাম। এখন আমার কী হবে?

তিনি আরও জানান, গত বছরও তিনি একইভাবে এই জমিতে সবজি চাষ করে প্রায় চার লাখ টাকা লাভ করেছিলেন। এবার ফলন ভালো হয়েছিল, লাভও আগের চেয়ে বেশি আশা করেছিলেন তিনি। কিন্তু আশা আশাই রয়ে গেল। যারা এ ঘৃণ্য কাজটি করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

শিবপুর থানার ওসি মোহাম্মদ কোহিনূর মিয়া জানান, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

এনসিপির ফল উৎসবে হামলা

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১০

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১১

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১২

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

১৪

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

১৫

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

১৬

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

১৭

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

১৮

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

১৯

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

২০
X