শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০১:১৯ পিএম
অনলাইন সংস্করণ

সুন্দরবনে বনদস্যুদের গুলিতে কাঁকড়া শিকারি আহত

আহত আতিয়ার রহমান। ছবি : সংগৃহীত
আহত আতিয়ার রহমান। ছবি : সংগৃহীত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন এলাকায় বনদস্যুদের ছোড়া গুলিতে আতিয়ার রহমান নামে এক কাঁকড়া শিকারি আহত হয়েছেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টার দিকে সুন্দরবনের কলাগাছিয়া মুল্লি খালের ভারানির মুখ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আতিয়ার রহমান (৬৫) বুড়িগোয়ালিনী ইউনিয়নের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সকালে নির্ধারিত এলাকায় কাঁকড়া আহরণে যান আতিয়ার রহমান। এ সময় বনদস্যুদের একটি দল সেখানে উপস্থিত হয়ে জেলেদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আতিয়ার রহমান গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

সহযোগী জেলেরা তাকে উদ্ধার করে প্রথমে নিরাপদ স্থানে নিয়ে যান। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়।

এ ঘটনায় স্থানীয় জেলে ও বনজীবীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা বনদস্যুদের দমনে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশনের কর্মকর্তা ফজলুল হক বলেন, দুপুর আনুমানিক ১২টার দিকে আহত অবস্থায় আতিয়ার রহমান আমাদের কার্যালয়ে আসেন। পরে তাকে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। বিষয়টি পুলিশ ও কোস্টগার্ডকে জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কখন, কীভাবে দেশ ছেড়েছিলেন বেনজীর

কাজ শেষে বাড়ি ফেরা হলো না কিশোরের

শ্যালিকাকে অপহরণের অভিযোগে পুলিশ সদস্য বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রীর এলাকায় সরকারি মেডিকেল কলেজের অনুমোদন

হরমুজে জীবন বাঁচাতে ভারতীয় নাবিকদের আকুতি 

এবার রাশিয়ার তেলবাহী ট্যাংকার জব্দ করল ব্রিটেন

ইয়াবাসহ আটক, ছাত্রদল নেতা বহিষ্কার

বিশ্বকাপে জয়ে শুরু বাংলাদেশের

'অফিস রোমান্স' দিয়ে আবারও সাফল্যের চূড়ায় জেনিফার

বাজারে আসছে রংপুরের সুস্বাদু হাঁড়িভাঙা আম

১০

বেনজীরের গ্রেপ্তারের খবরে তার পুরনো বক্তব্য ভাইরাল

১১

আগ্নেয়গিরিতে পড়ে প্রাণ হারালেন ইয়েমেনের ‘স্পাইডার-ম্যান’

১২

এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের

১৩

যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননের রাজধানীতে ইসরায়েলি হামলা, নিহত ২

১৪

এএইউবির ২০তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

১৫

রাজধানীর খালগুলোর সীমানা নির্ধারণে ২ সিটির কমিটি গঠন

১৬

লেবাননে ইসরায়েলি বাহিনীর ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট হামলা

১৭

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. তোজাম্মেল হোসেনকে সংবর্ধনা

১৮

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলাকারীদের গ্রেপ্তারসহ ছয় দাবি আইএসপিএবির

১৯

প্রথম ম্যাচে ড্র করেও যারা বিশ্বজয় করেছিল: ইতিহাস যা বলে

২০
X