নোয়াখালী ব্যুরো
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির এক নেতাকে বহিষ্কার

বহিষ্কৃত বিএনপি নেতা জামাল উদ্দিন। ছবি : কালবেলা
বহিষ্কৃত বিএনপি নেতা জামাল উদ্দিন। ছবি : কালবেলা

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) নোয়াখালী জেলা বিএনপির সদস্য (অতিরিক্ত দায়িত্ব-দপ্তর) অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জামাল উদ্দিনকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বহিস্কৃত বিএনপি নেতা জামাল উদ্দিনের বিরুদ্ধে দলের নীতি, আদর্শ ও সংহতির পরিপন্থি অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো এবং সদস্য সচিব মো. হারুনুর রশিদ আজাদ এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। বিজ্ঞপ্তিতে দলীয় নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা জামাল উদ্দিন বলেন, ‘উল্লেখিত অভিযোগে আমি জবাব দিলেও জেলা কমিটি আমার উত্তরে কোনো মূল্যায়ন করেনি।’

এর আগে গত ৩ এপ্রিল বেগমগঞ্জের ছয়ানী ইউনিয়নে খাল পুনঃখননের উদ্বোধনী অনুষ্ঠানে বাধা ও সরকারি কাজে বিশৃঙ্খলা করার অভিযোগে জামাল উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল নোয়াখালী জেলা বিএনপি। গত শুক্রবার প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন কর্মসূচীর অংশ হিসেবে বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের দেবীপুর দোয়ালিয়ায় খাল খননের উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান এবং নোয়াখালী ৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লা বুলু। এ সময় জামাল উদ্দিনের কর্মীরা সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং সেখানে উপস্থিত বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষ্যা চন্দ্র দাসকে চাঁদাবাজ, দুর্নীতিবাজ আখ্যা দিয়ে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন এবং খাল খনন কর্মসূচিতে বিঘ্ন সৃষ্টি করে।

জেলা বিএনপির স্বাক্ষরিত নোটিশে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিনকে উদ্দেশ্য করে উল্লেখ করা হয়েছিল, ‘আপনার প্রকাশ্যে ইন্ধনে ও নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। এমতাবস্থায় আগামী ৩ দিনের মধ্যে জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের কাছে সশরীরে এসে লিখিত কারণ দর্শানোর জন্য বলা হয়েছে। নতুবা দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে সাংগঠনিক ব্যবস্থা (বহিষ্কার) করা হতে পারে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইকোর্টে নথি পৌছালে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

রামিসা হত্যা মামলা: আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১০

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

১১

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

১২

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

১৩

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১৪

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

১৫

‘শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’

১৬

পল্লবীর সেই ধর্ষণ ও হত্যা মামলা : আদালতে যা প্রমাণিত হলো

১৭

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / রায়ের পর কাঁদছেন স্বপ্না, নির্বাক সোহেল

১৮

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

১৯

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

২০
X