শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ০৭:১৬ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

মহাসড়কে অবরোধকারীরা। ছবি : কালবেলা
মহাসড়কে অবরোধকারীরা। ছবি : কালবেলা

গাজীপুরের শ্রীপুরে পরিবহন চালককে মারধরের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পরিবহন মালিক, চালক ও শ্রমিকরা। অবরোধের ফলে মহাসড়কের দুই লেনেই কয়েক কিলোমিটার যানজট সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন মহাসড়কে চলাচলকারী যাত্রীরা।

বুধবার (৮ এপ্রিল) দুপুর ২টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজারের আহম্মদ ফিলিং স্টেশন এলাকায় অবরোধ করে। প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর বিকেল সাড়ে ৫টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

পরিবহন সংশ্লিষ্টরা জানান, জৈনাবাজারের আহম্মদ ফিলিং স্টেশন থেকে জ্বালানি নেওয়ার জন্য মহাসড়কের পাশে একটি কভার্ডভ্যান রেখে নামাজে যান চালক। এ সময় হাইওয়ে পুলিশ এসে গাড়ির লুকিং গ্লাস ভাঙচুর করে। এ সময় চালক এসে বাধা দিলে তাকে লাঠি দিয়ে মারধর করে পুলিশ।

বিষয়টি অন্য চালকরা দেখে এগিয়ে এসে প্রতিবাদ করেন এবং মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।

আলম এশিয়া পরিবহনের চালক আবুল কালাম বলেন, দুপুর দেড়টা থেকে রাস্তায় দাড়িয়ে আছি। যাত্রীদের অনেক ভোগান্তি হচ্ছে। প্রায় ৩ ঘণ্টা হয়ে গেছে তবুও মহাসড়ক ছাড়ছে না তারা।

মাওনা হাইওয়ে থানার ওসি কামরুজ্জামান বলেন, মহাসড়কের লেন দখল করে গাড়িগুলো জ্বালানি নেওয়ার জন্য লাইন ধরে। মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার সময় চালকদের সঙ্গে কথাকাটাকাটি হয়। মারধরের বিষয়টি সঠিক নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১০

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১১

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১২

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৩

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৪

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৫

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৬

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৭

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৮

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১৯

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

২০
X