গোয়ালন্দ প্রতিনিধি
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩, ০৪:৩৮ পিএম
আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ০৫:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ফয়সালা করেই বাড়ি ফিরব : আমীর খসরু

রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে ফরিদপুর বিভাগীয় রোডমার্চে বক্তব্য রাখছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি : কালবেলা
রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে ফরিদপুর বিভাগীয় রোডমার্চে বক্তব্য রাখছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি : কালবেলা

বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাস্তায় আজকে লক্ষ জনতা নেমেছে, ফয়সালা করে বাড়ি ফিরব। তিনি বলেন, আজকে যদি সুষ্ঠু ভোট হয় ফরিদপুরে নৌকার কোনো ভবিষ্যৎ নাই। ফরিদপুরে ধানের শীষের জয়জয়কার হবে। ফরিদপুরবাসী বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের পক্ষে লড়ে যাচ্ছে।

মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ফরিদপুর বিভাগীয় রোডমার্চ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ভোট চুরি করে ক্ষমতায় যাওয়ার জন্য বিরোধী দল ধ্বংস করতে দেশনেত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠানো হয়েছে। তারেক রহমানকে বিদেশে রেখে এ সরকারের ক্ষমতায় টিকে থাকার সুযোগ নাই।

আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, কিছু দুর্নীতিবাজ দলীয় কর্মকর্তা লুটেরা ব্যবসায়ী এবং দুর্নীতিবাজ দুর্বৃত্ত রাজনীতিবিদ সবাই মিলে একটি রেজিম তৈরি করেছে। এটাকে সরকার বলে না, সরকার জনগণের ভোটে হয়। এই রেজিম জনগণের ভোট চুরি করে সরকারকে ক্ষমতায় টিকে রাখার জন্য কাজ করছে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলের অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবেদীন ফারুকের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য জহুরুল হক শাহাজাদা মিয়া, বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সেলিমুজ্জামান সেলিম ও খন্দকার মাশুকুর রহমান প্রমুখ।

প্রধান বক্তা সেলিমা রহমান বলেন, খুব শিগগিরই শেখ হাসিনার পতন হবে। আমাদের রোডমার্চ কর্মসূচিতে প্রতিনিয়তই জনগণ আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। শেখ হাসিনা হিংসার বশবর্তী হয়ে আমাদের চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছে। এখানেই ক্ষান্ত হননি। আমরা মনে করি, তাকে হত্যা করা জন্য স্লো পয়জন করা হয়েছিল।

বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবেদীন ফারুক বলেন, জীবন যাবে রাস্তায় রক্ত দেব তবুও এই সরকারের অধীনে নির্বাচন হতে দিব না। এ সময় তিনি আরও বলেন, এই সরকারকে খালেদা জিয়ার মুক্তি দিতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ষোলোতে কানাডা, দক্ষিণ আফ্রিকার বিদায়

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃতদেহে উপচে পড়ছে রাজধানীর মর্গ

প্রথমার্ধে সমতা, টিকে থাকার লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা

রাতে বাংলাদেশের পর ভারত সীমান্তে ভূমিকম্প

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

দেশে আবারও ভূমিকম্প

১০৫০ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যে লজ্জা দিল আয়ারল্যান্ড

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতাদের পরিদর্শন, মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টির আহ্বান

ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

১০

প্রথম ৪ অর্থবছরের কর পরিশোধ করল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

১১

দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী টুকু

১২

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : ক্রীড়া প্রতিমন্ত্রী

১৩

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ পেলেন বিরোধীদলীয় এমপিরা

১৪

আর্জেন্টিনার তিনটি ম্যাচের ফলাফলই আগে বলে দেন শান্ত

১৫

ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

১৬

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

১৭

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

১৮

হাবিপ্রবিতে তেঁভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

১৯

বিশ্বকাপের পরই বিয়ে করবেন রোনালদো

২০
X