রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ১২:৫৫ পিএম
আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ১২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহীতে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু। ছবি : কালবেলা
রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু। ছবি : কালবেলা

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে জেলায় এই উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ জনে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ১১টায় রামেক হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কে. বিশ্বাস এই তথ্য নিশ্চিত করেছেন।

রামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে এখানে হামের উপসর্গ নিয়ে মোট ১৩২ রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৭ শিশু ভর্তি হয়েছে এবং একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪ জন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এ মৌসুমের শুরু থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৪৭৯ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

ডা. শংকর কে. বিশ্বাস জানান, হামের সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সঠিক সময়ে শিশুদের টিকা প্রদান করা অত্যন্ত জরুরি।

তিনি আরও সতর্ক করে বলেন, শিশুদের শরীরে এই রোগের লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত হাসপাতালে নিয়ে এসে সুচিকিৎসা নিশ্চিত করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X