লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ০১:৪১ পিএম
অনলাইন সংস্করণ

পাওনা টাকা নিতে গিয়ে খুন হলেন অটোরিকশা চালক

ঘটনাস্থলে পুলিশ ও উৎসুক জনতার ভিড়। ছবি : কালবেলা
ঘটনাস্থলে পুলিশ ও উৎসুক জনতার ভিড়। ছবি : কালবেলা

লক্ষ্মীপুর সদর উপজেলায় পাওনা টাকা দেওয়ার কথা বলে গভীররাতে ডেকে নিয়ে অটোরিকশা চালককে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১০ এপ্রিল) সকালে উপজেলার তেওয়ারীগঞ্জে বাড়ির পাশের একটি ফসলি মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত অটোরিকশা চালকের নাম ফরহাদ হোসেন (৩০)। তিনি তেওয়ারীগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব চরমনসা গ্রামের মো. দিদার হোসেনের ছেলে। ফরহাদের এক সন্তান ও স্ত্রী রয়েছে।

পরিবারের দাবি, পাওনা টাকা দিবে বলে এক ব্যক্তি গভীররাতে তার মোবাইলে কল দিয়ে তাকে ডেকে নেয়। পরে সকালে তার মরদেহ পাওয়া যায়। হত্যাকারীরা তার ডান চোখ উপড়ে ফেলেছে। তাকে হত্যা করা হয়েছে।

ফরহাদের স্ত্রী নার্গিস বেগম বলেন, পাওনা টাকা দিবে বলে বৃহস্পতিবার রাত ২টার দিকে এক ব্যক্তি তাকে ফোন করে বাড়ি থেকে ডেকে নেয়। রাতে আর বাড়ি ফেরেনি। পরদিন ভোরবেলা ফোনে কল দিলে বন্ধ পাওয়া যায়। সকালে বাড়ির এক কিলোমিটার দূরে ফসলি ক্ষেতে তার মরদেহ পড়ে থাকার খবর পাওয়া যায়। টাকা লেনদেনকে কেন্দ্র করে আমার স্বামীকে হত্যা করা হয়েছে।

সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. আমিনুল বলেন, প্রাথমিকভাবে হত্যাকাণ্ড হিসেবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

আলোচিত রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল ও তার স্ত্রী স্বপ্না

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১০

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১১

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১২

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

১৩

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

১৪

রামিসা হত্যা মামলার রায় আজ

১৫

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

১৬

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

১৭

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

১৮

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

১৯

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

২০
X