বগুড়া ব্যুরো
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ১২:২৩ পিএম
অনলাইন সংস্করণ

চলন্ত বাসে আগুন

বগুড়ায় কুড়িগ্রামগামী একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটে। ছবি : কালবেলা
বগুড়ায় কুড়িগ্রামগামী একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটে। ছবি : কালবেলা

বগুড়ার শাজাহানপুরে চলন্ত একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার (১২ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার মাঝিরা বি-ব্লক এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী একটি বাসে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় বাসের কোনো যাত্রী আহত হয়নি।

শাজাহানপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম বলেন, সকাল ৭টা ৫০ মিনিটে আমরা খবর পাই, মাঝিরা বি-ব্লক এলাকায় একটি বাসে আগুন লেগেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একটি দল ঘটনাস্থলে রওনা দেয়। পরে সকাল ৮টা ২ মিনিটে সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে তারা।

তিনি আরও বলেন, চলন্ত অবস্থায় বাসের ব্যাটারি থেকে আগুনের সূত্রপাত হয়। চালক দ্রুত বাসটি থামিয়ে দেওয়ায় যাত্রীরা নিরাপদে নেমে যেতে সক্ষম হন। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুনে বাসটির সিটগুলো ক্ষতিগ্রস্ত হলেও চাকা ও মূল কাঠামো রক্ষা করা সম্ভব হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১০

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১১

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১২

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৩

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৪

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৫

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৬

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১৭

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৮

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৯

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

২০
X