দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ০২:০৯ পিএম
আপডেট : ১৩ এপ্রিল ২০২৬, ০২:১২ পিএম
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় উত্তেজনা, বাউল শফি মণ্ডলের বাড়িতে পুলিশ মোতায়েন

বাউল সংগীতশিল্পী শফি মণ্ডলের বাড়িতে নিরাপত্তা জোরদার করতে পুলিশ মোতায়েন করা হয়েছে। ছবি : কালবেলা
বাউল সংগীতশিল্পী শফি মণ্ডলের বাড়িতে নিরাপত্তা জোরদার করতে পুলিশ মোতায়েন করা হয়েছে। ছবি : কালবেলা

কুষ্টিয়ার দৌলতপুরে পবিত্র কোরআন অবমাননার অভিযোগকে কেন্দ্র করে সহিংস ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এই পরিস্থিতিতে প্রখ্যাত বাউল সংগীতশিল্পী শফি মণ্ডলের বাড়িতে নিরাপত্তা জোরদার করতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) স্থানীয় সূত্রে জানা গেছে, একটি দরবার শরিফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পাশাপাশি কথিত পীর আব্দুর রহমান শামীম ওরফে কালান্দার বাবা (৬০) হত্যাকাণ্ডের পর পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে ওঠে।

দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান জানান, নিরাপত্তাজনিত শঙ্কা থেকেই শিল্পী শফি মণ্ডলের বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে। তার বাড়িতে হামলার সুনির্দিষ্ট কোনো তথ্য না থাকলেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বর্তমানে শফি মণ্ডল ঢাকায় অবস্থান করছেন। ফোনে তিনি বলেন, এক মাস ধরে তিনি গ্রামের বাড়িতে নেই এবং স্থানীয় পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানেন না।

এ বিষয়ে শিল্পীর মেয়ে লিনা মণ্ডল জানান, তার বাবা একজন সাধক শিল্পী এবং সংগীতচর্চার অংশ হিসেবে বিভিন্ন দরবারে যাতায়াত করেন। ফিলিপনগরে তাদের বাড়ি হওয়ায় সংশ্লিষ্ট দরবার শরিফেও তিনি গিয়েছিলেন। ওই সময়ের কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে একটি পক্ষ বিভ্রান্তি তৈরি করছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, তার বাবা লালন দর্শনের অনুসারী এবং সাঁইজির বাণী প্রচারে কাজ করছেন। একটি চক্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে পরিস্থিতি ঘোলাটে করছে বলেও অভিযোগ করেন লিনা মণ্ডল।

জানা গেছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত। ৩৬ সেকেন্ডের ওই ভিডিওতে কথিত পীর আব্দুর রহমান শামীমের বিরুদ্ধে কোরআন নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ ওঠে। ভিডিওতে তার পাশে বসা অবস্থায় শফি মণ্ডলকে দেখা যায়।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর শনিবার (১১ এপ্রিল) দুপুরে দৌলতপুর উপজেলার ফিলিপনগর এলাকায় বিক্ষুব্ধ জনতা শামীমকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। এ সময় দরবার শরিফে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং অন্তত তিনজন আহত হন।

পরদিন রোববার (১২ এপ্রিল) কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে বাদ আসর জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে পশ্চিম দক্ষিণ ফিলিপনগর কবরস্থানে দাফন করা হয়।

তবে ঘটনার ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মামলা দায়ের হয়নি বলে জানা গেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে প্রশাসন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

১০

চরিত্র হনন: এক নীরব ঘাতক

১১

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

১২

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

১৩

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

১৪

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

১৫

অঝোরে কাঁদছিলেন রামিসার বাবা, চোখ বন্ধ রেখেছিলেন স্বপ্না

১৬

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

১৭

রামিসা হত্যা মামলা / রায়ের সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

১৮

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

১৯

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

২০
X