বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ০৫:৩১ পিএম
অনলাইন সংস্করণ

বরিশালে হাম আক্রান্ত আরও ২ শিশুর মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকাল পৌনে ১১টা থেকে রাত সোয়া ১০টার মধ্যে তাদের মৃত্যু হয়। দুজনের একজনও হামের টিকা নেওয়া ছিল না।

দুই শিশু হলো- বরগুনার তালতলী উপজেলার কুকুয়া গ্রামের মো. ইমরানের ৭ মাসের কন্যা ইয়ামনি এবং অপরজন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী গ্রামের ফারুক হাওলাদারের ২ বছর বয়সী ছেলে মাহি।

এদের মধ্যে মাহি ১৩ মার্চ রাত ২টায় শেবাচিম হাসপাতালে ভর্তি করা হলে সকাল পৌনে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এছাড়া ইরামনিকে ১২ এপ্রিল বিকেল পৌনে ৬টার দিকে হাসপাতালে ভর্তি করা হলে ১৩ এপ্রিল রাত সোয়া ১০টার দিকে তার মৃত্যু হয়।

হাসপাতালের সহকারী পরিচালক আবদুল মোনায়েম সাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মারা যাওয়া দুই শিশুকেই মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এ নিয়ে এ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে সাতজন শিশুর মৃত্যু হয়েছে। এর আগে ৮ এবং ৯ মার্চ দুজন করে চরজন শিশু মারা যায়।

এদিকে, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ১১৭ জন হাম আক্রান্ত শিশু চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে গত ১৩ এপ্রিল সকাল ৮টা থেকে ১৪ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৬ জন শিশুকে ভর্তি করা হয়।

এ নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৪৭৬ জন হাম আক্রান্ত শিশু চিকিৎসা নিয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৫৯ জন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৩৫ জন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চরিত্র হনন: এক নীরব ঘাতক

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সুস্পষ্ট সিদ্ধান্ত নেবেন : আইনমন্ত্রী

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

অঝোরে কাঁদছিলেন সেই শিশুর বাবা, চোখ বন্ধ করে রেখেছিলেন স্বপ্না

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

রামিসা হত্যা মামলা / রায় ঘোষণার সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

১০

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

১১

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

১২

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

১৩

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

১৪

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

১৫

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

১৬

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

১৭

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

১৮

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১৯

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

২০
X