বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ১০:৪০ পিএম
অনলাইন সংস্করণ

বন্ধুর কুড়ালের আঘাতে প্রাণ গেল যুবকের

নিহত শাহ আলম। ছবি : সংগৃহীত
নিহত শাহ আলম। ছবি : সংগৃহীত

সিলেটের বিশ্বনাথে বন্ধুর কুড়ালের আঘাতে অপর বন্ধু খুন হয়েছেন। বুধবার (১৫ এপ্রিল) বিকেল ৩টায় উপজেলার রামপাশা ইউনিয়নের আল-আজম উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে।

নিহত শাহ আলম (২৮) উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের প্রতাপপুর গ্রামের ছিফত আলীর ছেলে। তিনি প্রতাপপুর হানিফ শাহ মাজারের খাদিম ছিলেন। ঘাতক মিজানুর রহমান (৩২) রামপাশা ইউনিয়নের পশ্চিম ধলিপাড়া গ্রামের দলিল লেখক বশির উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত শাহ আলম ও ঘাতক মিজানুর রহমান তারা দুই বন্ধু। দীর্ঘদিন ধরে তারা একসঙ্গে চলাচল করে আসছে। কিন্তু বুধবার দুপুরের দিকে শাহ আলম ও মিজানুর রহমানের মধ্যে কিছু একটা বিষয় নিয়ে ঝগড়া হয়। এক পর্যায়ে মিজানুর রহমান নিজ বাড়ি থেকে কুড়াল নিয়ে শাহ আলমের ওপর আক্রমণ চালায়। এতে শাহ আলম রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিশ্বনাথ থানার ওসি গাজী মাহবুবুর রহমান কালবেলাকে বলেন, ঘাতককে আটক করা হয়েছে। মরদেহ সিলেট ওসমানী মেডিকেল হাসপাতাল মর্গে রয়েছে। তবে কী কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে পুলিশ তা খতিয়ে দেখছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেড়ে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১০

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

১১

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

১২

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

১৩

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

১৪

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

১৫

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

১৬

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

১৭

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৮

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

১৯

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

২০
X