সিলেট ব্যুরো
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০৯:২৩ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিউতে শিশুকে চিকিৎসা দিচ্ছেন চিকিৎসক। ছবি : সংগৃহীত
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিউতে শিশুকে চিকিৎসা দিচ্ছেন চিকিৎসক। ছবি : সংগৃহীত

সিলেটে হাম উপসর্গ নিয়ে একদিনে দুই শিশুর মৃত্যু হয়েছে। এতে বিভাগে হাম ও রুবেলার সংক্রমণ নিয়ে নতুন উদ্বেগ দেখা দিয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তারা। এতে হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজন।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. মাহবুবুল আলম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দুই শিশু হলো— মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আশিদুন এলাকার হুজাইফ (১০ মাস) এবং সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পলভাগ এলাকার আব্দুল্লাহ (১০ মাস)।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার ভোর ৫টা ৩০ মিনিটে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় হুজাইফের মৃত্যু হয়। সে হৃদ্‌যন্ত্র বিকলতা ও ব্রঙ্কোনিউমোনিয়ায় আক্রান্ত ছিল এবং হামের সন্দেহও ছিল। অন্যদিকে, একই দিন বিকেল ৩টা ৪৫ মিনিটে পিআইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল্লাহর মৃত্যু হয়। তাকে গত ১৩ এপ্রিল ২০২৬ বিকাল ৫টা ৩০ মিনিটে ভর্তি করা হয়েছিল। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, শক, হৃদ্‌যন্ত্র বিকলতা, ব্রঙ্কোনিউমোনিয়া এবং হামের সন্দেহজনিত জটিলতায় তার মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের হাম শনাক্ত হয়েছে। একই সময়ে ৩০ জন নতুন সন্দেহজনক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৪৫ জনের সংক্রমণ নিশ্চিত হয়েছে। এর মধ্যে হবিগঞ্জে ৭ জন (২ জন রুবেলা), মৌলভীবাজারে ১৪ জন, সুনামগঞ্জে ১৪ জন এবং সিলেটে ১০ জন রয়েছেন। বর্তমানে সিলেট বিভাগে বিভিন্ন হাসপাতালে মোট ১০৭ জন সন্দেহজনক রোগী চিকিৎসাধীন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬২ জন, ওসমানী মেডিকেল হাসপাতালে ৯ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৪ জন ভর্তি রয়েছেন। অন্যান্য হাসপাতালেও স্বল্পসংখ্যক রোগী চিকিৎসা নিচ্ছেন।

এ বিষয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. মাহবুবুল আলম কালবেলাকে বলেন, হাম উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে পিআইসিইউতে ৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছে, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. মোহাম্মদ নূরে আলম শামীম কালবেলাকে বলেন, হাম উপসর্গ নিয়ে সিলেটে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৩ জনের হাম শনাক্ত হয়েছে। ৩০ জন নতুন সন্দেহজনক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সিলেট বিভাগে বিভিন্ন হাসপাতালে মোট ১০৭ জন সন্দেহজনক রোগী চিকিৎসাধীন রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

বাস খাদে পড়ে নিহত ৪

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

১০

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

১১

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

১২

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

১৩

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

১৪

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

১৫

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

১৬

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

১৭

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে লঞ্চঘাট

১৮

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

১৯

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

২০
X