বেলাবো (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ০৯:২২ এএম
অনলাইন সংস্করণ

লাউগাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

শত্রুতার জেরে একটি লাউক্ষেতের প্রায় ৬০০ গাছ কেটে সাবাড় করে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। ছবি : কালবেলা
শত্রুতার জেরে একটি লাউক্ষেতের প্রায় ৬০০ গাছ কেটে সাবাড় করে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। ছবি : কালবেলা

নরসিংদীর রায়পুরা উপজেলায় পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে একটি লাউক্ষেতের প্রায় ৬০০ গাছ কেটে সাবাড় করে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতির শিকার হয়ে দিশাহারা হয়ে পড়েছে ভুক্তভোগী কৃষক পরিবার।

গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারটি চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছে।

রায়পুরা থানায় দাখিলকৃত অভিযোগ সূত্রে জানা যায়, উত্তর বাখরনগর ইউনিয়নের বাসিন্দা কৃষক আলী আকবরের পরিবারের সঙ্গে স্থানীয় একটি পক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন তাকে বিভিন্ন সময়ে ভয়ভীতি ও হুমকি প্রদান করে আসছিল।

ভুক্তভোগী আলী আকবর জানান, বৃহস্পতিবার রাতের কোনো এক সময়ে অভিযুক্তরা তার ৪০ শতাংশ জমিতে থাকা লাউক্ষেতে তাণ্ডব চালায়। তারা পরিকল্পিতভাবে প্রায় ৬০০ লাউগাছ গোড়া থেকে কেটে ও উপড়ে ফেলে। এতে তার আবাদের পুরো ক্ষেতটিই ধ্বংস হয়ে গেছে। কৃষক আলী আকবর ও তার স্ত্রী সালমা বেগম আহাজারি করে বলেন, এই জমি থেকে আমরা অন্তত ৫ থেকে ৬ লাখ টাকা আয়ের স্বপ্ন দেখছিলাম। অনেক পরিশ্রম আর ধার-দেনা করে গাছগুলো বড় করেছিলাম। কিন্তু রাতের আঁধারে আমাদের সব শেষ করে দেওয়া হলো। এখন আমাদের পথে বসার উপক্রম হয়েছে।

তারা আরও অভিযোগ করেন, গাছ কাটার বিষয়ে জানতে চাইলে প্রতিপক্ষরা তাদের মারধর ও প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক আলী আকবরের স্ত্রী সালমা বেগম বাদী হয়ে রায়পুরা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) শফিউদ্দিন ভূঁইয়া বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক করল বিএনপির মিডিয়া সেল

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

১০

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১১

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১২

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১৩

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৪

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৫

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৬

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৭

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৮

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৯

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

২০
X