বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
খুলনা ব্যুরো
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ১০:৫৫ পিএম
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫, ১০:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ঘেরের জমি নিয়ে বিরোধে খুন হন সাংবাদিক মিলন, ধারণা পুলিশের

নিহত সাংবাদিক এমদাদুল হক মিলন। ছবি : সংগৃহীত
নিহত সাংবাদিক এমদাদুল হক মিলন। ছবি : সংগৃহীত

এলাকায় আধিপত্য বিস্তার, জমিসংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জেরে সাংবাদিক এমদাদুল হক মিলনকে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। দায়ের হয়নি মামলাও।

খুলনা মহানগর পুলিশের (কেএমপি) উপপুলিশ কমিশনার (উত্তর) সুদর্শন রায় বলেন, ‘এমদাদুল হক মিলন হত্যাকাণ্ডের ঘটনায় ঘেরের জমিসংক্রান্ত বিরোধ ও এলাকাভিত্তিক পূর্বশত্রুতার জেরসহ তিন-চারটি বিষয়কে গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। আশা করছি, দ্রুত এ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনসহ খুনিদের গ্রেপ্তার করা সম্ভব হবে।’

কেএমপির আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজাহান আহমেদ জানান, পরিবারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কেউ থানায় মামলা করতে আসেনি। ঘটনাস্থলের আশপাশের সিসি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেখানে কাউকে শনাক্ত বা মোটরসাইকেলের নম্বর শনাক্ত করা সম্ভব হচ্ছে না। তা ছাড়া স্থানীয়রা হত্যাকাণ্ডের ব্যাপারে মুখ খুলছে না।

গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত ৯টার দিকে শালুয়া বাজারে বসে চা খাচ্ছিলেন এমদাদুল হক মিলন। এ সময় দুটি মোটরসাইকেলযোগে চারজন অস্ত্রধারী সন্ত্রাসী শলুয়া বাজারে এসে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে সাংবাদিক এমদাদুল মিলনের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এ সময় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে স্থানীয় পশু চিকিৎসক দেবাশীষ বিশ্বাস আহত হন। স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা সংকটাপন্ন।

স্থানীয়রা জানান, সাংবাদিক এমদাদুল হক মিলন শলুয়া বাজার কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি একটি নিউজ পোর্টালে কাজ করতেন। আড়ংঘাটা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ৪-৫ মাস আগেও তার ওপর সন্ত্রাসী হামলা হয়েছিল। সেবার তিনি প্রাণে বেঁচে যান। ওই ঘটনায় এলাকাবাসী সন্ত্রাসীদের গ্রেপ্তারে মানববন্ধন করেছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১১

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১২

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৩

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৪

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৫

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৬

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৮

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৯

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

২০
X