জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৯ পিএম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৪ পিএম
অনলাইন সংস্করণ

চুয়াডাঙ্গায় ২ ভাইকে কুপিয়ে হত্যা

জীবননগর থানার ফটক। ছবি : কালবেলা
জীবননগর থানার ফটক। ছবি : কালবেলা

চুয়াডাঙ্গার জীবননগরে পূর্ব শত্রুতার জেরে আপন দুই সহোদরকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার উথলী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই ভাই হলেন- একই গ্রামের বড় মসজিদ পাড়ার খোদা বক্স মন্ডল ছেলে আনোয়ার হোসেন মিন্টু মিয়া (৬০) ও হামজা আলী (৪৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মিন্টু ও হামজা দুই ভাই শনিবার সকালে গ্রামের গারকোলা ব্রিজ মাঠে কৃষি কাজ করতে যায়। এ সময় পূর্ব শত্রুতার জেরে কয়েকজন পরিকল্পিতভাবে ধারালো হাসুয়া, লোহার রড ও বাঁশের লাঠি নিয়ে তাদের দুজনকে আক্রমণ করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে চলে যায়।

পরে তাদের আহত অবস্থায় স্থানীয় ও আত্মীয়-স্বজন উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রথমে হামজা ও চিকিৎসাধীন অবস্থায় মিন্টুকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, দুজনকে কুপিয়ে ও পিটিয়েছে হত্যা করা হয়েছে। একজন চিকিৎসাধীন অবস্থায় এবং একজন হাসপাতালে আনার আগেই মারা গেছেন।

এ বিষয়ে জীবননগর থানার ওসি মামুন হোসেন বিশ্বাস বলেন, ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। হত্যা রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত করছে। অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

১০

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

১১

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

১২

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১৪

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১৫

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১৬

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৭

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৮

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৯

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

২০
X