ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ০২:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ফরিদপুরে ডিবির অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৬

গ্রেপ্তার ৬ জন। ছবি : কালবেলা
গ্রেপ্তার ৬ জন। ছবি : কালবেলা

ফরিদপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪৩ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে কোতোয়ালি থানাধীন দক্ষিণ টেপাখোলা এলাকায় এসআই মো. আবু কাওসারের নেতৃত্বে একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক কেনাবেচার সময় হাতেনাতে ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— ভাজনডাঙ্গা এলাকার সুজয় কুমার বিশ্বাস (২৭), মো. পিকুল মিয়া (২৫), দক্ষিণ টেপাখোলার মো. অলি বেপারী (৩০), ভাজনডাঙ্গা গুচ্ছ গ্রামের মুন্না ফকির (২৪), রাসেল শেখ (২৪) এবং মো. সুমন মোল্লা (৩০)।

গ্রেপ্তারদের তল্লাশি চালিয়ে ৪৩ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করে ডিবি পুলিশ। জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, গ্রেপ্তাররা ওই এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

১০

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

১১

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

১২

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

১৩

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

১৪

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

১৫

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

১৬

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

১৭

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

১৮

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

১৯

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

২০
X