বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ

অবমুক্ত করা হয় হরিণ। ছবি : কালবেলা
অবমুক্ত করা হয় হরিণ। ছবি : কালবেলা

বাগেরহাটের শরণখোলা উপজেলার সুন্দরবনসংলগ্ন এলাকায় বাঘের তাড়া খেয়ে লোকালয়ে ঢুকে পড়া একটি জীবিত চিত্রা হরিণ উদ্ধার করে পুনরায় বনে অবমুক্ত করা হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) সকালে উপজেলার খুড়িয়াখালী গ্রামের বাসিন্দা জামাল মীরের পুকুরপাড় থেকে হরিণটি উদ্ধার করা হয়। পরে বন বিভাগ, ওয়াইল্ড টিম, ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি) ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টায় হরিণটিকে নিরাপদে বনে অবমুক্ত করা হয়।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বাঘের তাড়া খেয়ে হরিণটি সুন্দরবন থেকে নদী পার হয়ে লোকালয়ে ঢুকে পড়ে। দ্রুত খবর পেয়ে বন বিভাগ ও সহযোগী টিম ঘটনাস্থলে গিয়ে হরিণটি উদ্ধার করে।

ওয়াইল্ড টিমের শরণখোলা ফিল্ড অফিসার মো. আলম হাওলাদার বলেন, উদ্ধার হরিণটির ওজন আনুমানিক ২৫ কেজি। প্রাথমিকভাবে হরিণটিকে সুস্থ অবস্থায় পাওয়া গেছে। উদ্ধার শেষে হরিণটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

পরে দুপুর সাড়ে ১২টার দিকে হরিণটিকে সুন্দরবনের অভ্যন্তরে নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়। এ সময় পূর্ব সুন্দরবন বিভাগের এসিএফ মো. শরিফুল ইসলাম, স্টেশন কর্মকর্তা মো. খলিলুর রহমান, ওয়াইল্ড টিম ও ভিলেজ টাইগার রেসপন্স টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে পূর্ব সুন্দরবন বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, লোকালয়ে ঢুকে পড়া বন্যপ্রাণী উদ্ধার করে দ্রুত বনে ফিরিয়ে দেওয়া হচ্ছে, যাতে প্রাণী ও মানুষের নিরাপত্তা নিশ্চিত থাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে গোটা লঞ্চঘাট

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১০

১১ জেলার সীমান্তে বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

১১

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

১২

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

১৩

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

১৪

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

১৫

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

১৬

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

১৭

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

১৮

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

১৯

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

২০
X