নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৪১ পিএম
অনলাইন সংস্করণ

স্কুল থেকে ফেরার পথে শিশুকে ‘ধর্ষণ’

শিশু ধর্ষণের প্রতীকী ছবি।
শিশু ধর্ষণের প্রতীকী ছবি।

নরসিংদীতে স্কুল থেকে ফেরার পথে ১০ টাকার প্রলোভন দেখিয়ে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। রোববার (১৯ এপ্রিল) দুপুরে নরসিংদী সদর উপজেলার বালুসাইর এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর শিশুটিকে চিকিৎসা দিতে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্দ গ্রামবাসী অভিযুক্ত আবুল কালাম আজাদকে (৫৫) গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতোই প্রাথমিক বিদ্যালয় ক্লাস শেষে বাড়ি ফিরছিল ভুক্তভোগী শিশু। বাড়ির কাছে আসলে তার প্রতিবেশী চাচা আবুল কালাম আজাদ তাকে ১০ টাকার প্রলোভন দেখিয়ে তার ঘরে নিয়ে যায়। পরে শিশুটিকে ধর্ষণ করে এবং বাড়ি গিয়ে কিছু না বলতে করে। শিশুটি বাড়িতে গিয়ে তার মায়ের কাছে বিষয়টি জানালে তাকে চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা শেষে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরিদা গুলশানার কবির বলেন, হাসপাতালে আনার পরই শিশুটিকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। প্রাইভেসি বজায় রেখে সব পরীক্ষা-নিরিক্ষাসহ সেবা দেওয়া হবে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, অভিযুক্ত আবুল কালাম আজাদ বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। ভুক্তভোগীর পরিবারও মামলা করার জন্যে থানায় এসেছে। মামলার পর আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘অবাস্তব কিছু দেখানো হয়নি’ সমালোচনা প্রসঙ্গে নীহা

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, আটকে গেল খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

১০

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১১

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

১২

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

১৩

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

১৪

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

১৫

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

১৬

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

১৭

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১৮

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

১৯

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

২০
X