সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০৮:০৯ পিএম
অনলাইন সংস্করণ

কেড়ে নেওয়া ওড়না আনতে গিয়ে ধর্ষণের শিকার তরুণী

সাভার মডেল থানা। ছবি : কালবেলা
সাভার মডেল থানা। ছবি : কালবেলা

ঢাকার সাভারে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত আরও কয়েকজনকে শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবারের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে সাভার পৌর এলাকার ডগরমোড়া এলাকায় একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

এদিন বিকেলে দোকান থেকে ফেরার পথে এক যুবক তরুণীর ওড়না টেনে নেয়। পরে ওড়না আনতে গেলে তাকে জোর করে একটি বাড়ির ভেতরে নিয়ে যাওয়া হয়।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, সেখানে শান্ত (২০) ও ইমন মোল্লাসহ (২৪) পাঁচজন তরুণীকে ধর্ষণ করে। এ সময় ঘটনার ভিডিও ধারণ করা হয় এবং বিষয়টি কাউকে জানালে তা ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

ঘটনার তিন দিন পর রোববার (১৯ এপ্রিল) বিকেলে অভিযান চালিয়ে ডগরমোড়া এলাকা থেকে শান্ত ও ইমনকে আটক করে সাভার মডেল থানা পুলিশ।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, ভুক্তভোগীর বাবার অভিযোগের ভিত্তিতে দুজনকে আটক করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১০

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১১

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১২

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৩

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৪

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৫

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৬

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৭

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৮

এনসিপির ফল উৎসবে হামলা

১৯

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

২০
X