কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০৯:০৬ পিএম
অনলাইন সংস্করণ

মৌলভীবাজারে সবজি চুরির অপবাদে বৃদ্ধকে নির্যাতন

সবজি চুরির অভিযোগে বৃদ্ধকে নির্যাতন। ছবি: কালবেলা
সবজি চুরির অভিযোগে বৃদ্ধকে নির্যাতন। ছবি: কালবেলা

মৌলভীবাজারে সবজি চুরির অপবাদে এক বৃদ্ধকে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়।

বুধবার (১৫ এপ্রিল) সকালে কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের তেতইগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার নিজের কৃষি জমিতে কাজ করতে যান পুনিল সিংহ (৬৫)। এ পাশের জমিতে কৃষিকাজ করছিলেন তার প্রতিবেশী রঞ্জন সিংহ ও তার স্ত্রী। পরে পুনিল সিংহের বিরুদ্ধে সবজি চুরির অভিযোগ তোলেন রঞ্জন সিংহ। অভিযোগের জেরে দুজনের মধ্যে বাগ-বিগণ্ডা শুরু হয়।

একপর্যায়ে পুনিল সিংহকে তার জমি থেকে ধরে এনে হাত-পা বেঁধে মাটিতে ফেলে লাঠিসোঁটা দিয়ে বেধড়ক মারধর করেন রঞ্জন সিংহ ও তার স্ত্রী। নির্যাতনের পুরো ঘটনাটি ভিডিও ধারণ করা হয় এবং পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

স্থানীয়দের দাবি, অবসরপ্রাপ্ত বিমানবাহিনীর সার্জেন্ট রঞ্জন সিংহ দীর্ঘদিন ধরেই এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন। অনেকেই অভিযোগ করেন, তিনি প্রায়ই অন্যের ফসল নিজের বলে দাবি করেন এবং তার ভয়ে কেউ প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পান না।

এ ব্যাপারে অভিযুক্ত রঞ্জন সিংহ ও তার স্ত্রী কথা বলতে অস্বীকৃতি জানান। পরে মারধরের বিষয়টি স্বীকার করলেও এর কারণ প্রকাশ করতে চাননি। তাদের দাবি, ঘটনাটি পারিবারিক ও সামাজিকভাবে মীমাংসার বিষয়।

অন্যদিকে আহত পুনিল সিংহ বর্তমানে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার পরিবারের সদস্যরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এভাবে একজন মানুষকে নির্যাতন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি সুস্থ হয়ে ফিরলে আমরা আইনি ব্যবস্থা নেব।

এ বিষয়ে আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদাল হোসেন জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি দেখার পরপরই খোঁজ খবর নিয়েছি। ভুক্তভোগী আনুষ্ঠানিক অভিযোগ করলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আউয়াল জানান, এ বিষয়ে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি। তবে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হওয়ার পর আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নিয়েছি এবং খোঁজখবর রাখছি। প্রাথমিকভাবে জানতে পেরেছি, উভয় পরিবার স্থানীয়ভাবে বসে বিষয়টি সমাধানের উদ্যোগ নিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমলো জেট ফুয়েলের দাম

রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই

নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ

ছাঁটাই শ্রমিকদের পুনর্বহালের দাবি ইসলামী শ্রমিক আন্দোলনের

স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা

সংসদে তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব

সিগারেট খেতে বাঁধা দেওয়ায় খুন

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত ককরোচ পার্টির আন্দোলন চলবে

১০

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

১১

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১২

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

১৩

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

১৪

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

১৫

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

১৬

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

১৭

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

১৮

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

১৯

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

২০
X