মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০১:২৬ পিএম
অনলাইন সংস্করণ

কুয়াকাটায় অক্ষয় তৃতীয়ার পুণ্যস্নানে হাজারো ভক্তের সমাগম

পবিত্র তিথি অক্ষয় তৃতীয়া উপলক্ষে কুয়াকাটা সমুদ্রসৈকতে গঙ্গাস্নানে হিন্দু ধর্মাবলম্বীরা। ছবি : কালবেলা
পবিত্র তিথি অক্ষয় তৃতীয়া উপলক্ষে কুয়াকাটা সমুদ্রসৈকতে গঙ্গাস্নানে হিন্দু ধর্মাবলম্বীরা। ছবি : কালবেলা

হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র তিথি অক্ষয় তৃতীয়া উপলক্ষে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে অনুষ্ঠিত হয়েছে গঙ্গাস্নান ও বিশেষ ধর্মীয় আচার-অনুষ্ঠান।

সোমবার (২০ এপ্রিল) ভোর থেকেই পুণ্য অর্জনের আশায় সাগরকন্যা কুয়াকাটায় জড়ো হন হাজারো ভক্ত ও দর্শনার্থী।

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) ও আশ্রমের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের অংশ হিসেবে ভোর ৫টা থেকে শুরু হয় আবাহনী সংগীত, সমবেত প্রার্থনা, মঙ্গলঘট স্থাপন, শ্রীশ্রী বিষ্ণু পূজা ও গঙ্গামায়ের পূজা। এরপর সকাল ১০টার দিকে সৈকতের বিস্তীর্ণ বালুচরে শুরু হয় গঙ্গাস্নান।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, অক্ষয় তৃতীয়া একটি বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি। এই দিনে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের জন্ম হয়, যা পরশুরাম জয়ন্তী হিসেবেও পালিত হয়। পাশাপাশি, শাস্ত্রীয় বিশ্বাস মতে, এদিনই মহর্ষি বেদব্যাস ও গণেশ মহাভারত রচনা শুরু করেছিলেন।

অনুষ্ঠানে প্রকৌশলী নিহার রঞ্জনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ও আশ্রমের প্রতিষ্ঠাতা শ্রীশ্রী জয়দেব ঠাকুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরপ্রিয়া দেবী এবং পরমপূজ্যপাদ ঋত্বিক মহারাজ ডা. রাধাস্বামীসহ স্থানীয় ধর্মীয় ও সামাজিক ব্যক্তিত্বরা।

সারা দেশ থেকে আসা হাজারো ভক্ত দিনব্যাপী ধর্মীয় আলোচনা, গীতা পাঠ ও বিশেষ প্রার্থনায় অংশ নেন। অনেককে পরিবার-পরিজনসহ সাগরস্নানে অংশ নিয়ে অর্ঘ্য অর্পণ করতে দেখা যায়।

পিরোজপুর থেকে আসা এক পুণ্যার্থী জানান, এই তিথিতে গঙ্গাস্নান করলে অক্ষয় পুণ্য লাভ হয় এবং জীবনের সব গ্লানি ও দুঃখ-কষ্ট দূর হয়, এমনটাই আমাদের বিশ্বাস।

কুয়াকাটা শ্রীশ্রী রাধাকৃষ্ণ তীর্থযাত্রী সেবাশ্রমের সাধারণ সম্পাদক নিহার রঞ্জন জানান, প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অক্ষয় তৃতীয়া উদযাপিত হয়েছে। ভক্তদের নির্বিঘ্নে প্রার্থনায় অংশ নেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি ছিল এবং প্রশাসনের পক্ষ থেকেও সার্বিক সহযোগিতা পাওয়া গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১০

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১১

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১২

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৩

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১৪

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১৫

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

১৬

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

১৭

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

১৮

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

১৯

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

২০
X