বগুড়া ব্যুরো:
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০২:২৬ পিএম
আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ০২:৩২ পিএম
অনলাইন সংস্করণ

ধুনট উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ আলী, সম্পাদক জাহিদুল

ধুনট উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ আলী, সম্পাদক জাহিদুল। ছবি : কালবেলা
ধুনট উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ আলী, সম্পাদক জাহিদুল। ছবি : কালবেলা

দেড় বছর নেতৃত্ব শূন্য থাকার পর বগুড়ার ধুনট উপজেলা যুবদলের ৮ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) রাতে জেলা যুবদলের দপ্তর সম্পাদক সাজু আহম্মেদ রবি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির অনুমোদন দেন জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান। ঘোষিত কমিটিতে উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ আলী জনকে সভাপতি এবং জেলা ছাত্রদলের সহ-সম্পাদক জাহিদুল ইসলাম মধুকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি আবু মুসা, সহ-সভাপতি বুলবুল আহমেদ মিঠু, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাইদুজ্জামান নোমান, যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক মনিবুর রহমান এবং দপ্তর সম্পাদক বিএম সালমান সাদিক বাঁধন।

উল্লেখ্য, ২০২১ সালের ১৮ ফেব্রুয়ারি তৎকালীন কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল ইসলাম নিরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর অনুমোদনে রাশেদুজ্জামান উজ্জ্বলকে আহ্বায়ক এবং আব্দুল হালিমকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে ৩১ সদস্যবিশিষ্ট ধুনট উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ওই কমিটির মাধ্যমে প্রায় চার বছর সংগঠনের কার্যক্রম পরিচালিত হওয়ার পর ২০২৪ সালের ২৭ অক্টোবর কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর দীর্ঘ বিরতির পর নতুন করে ধুনট উপজেলা যুবদলের আংশিক কমিটি ঘোষিত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইকোর্টে নথি পৌছালে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

রামিসা হত্যা মামলা: আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১০

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

১১

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

১২

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

১৩

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১৪

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

১৫

‘শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’

১৬

পল্লবীর সেই ধর্ষণ ও হত্যা মামলা : আদালতে যা প্রমাণিত হলো

১৭

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / রায়ের পর কাঁদছেন স্বপ্না, নির্বাক সোহেল

১৮

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

১৯

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

২০
X